Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Nirmala Sitharaman on TMC: তৃণমূল সরকারের আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে! তীব্র আক্রমণ নির্মলার

Nirmala Sitharaman on TMC: বাংলায় তৃণমূল সরকারের আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে! নির্মলা সীতারমনের বাজেটকে 'বাংলাবিরোধী' বলে তোপ দেগেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে মোদী সরকারকে সংসদে দাঁড়িয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন। এবার পাল্টা দুর্নীতি ইস্যুতে শাসকদলকে তীব্র আক্রমণ শানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেন, নামের মতোই একেবারে তৃণমূল স্তর থেকে দুর্নীতি হচ্ছে।

এই সরকারের আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে বলেও এদিন তোপ দাগলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Nirmala Sitharaman) । যা নিয়ে নতুন করে শুরু করেছে জোর রাজনৈতিক তরজা। শাসকদলের (TMC) পাল্টা দাবি, দিনের পর দিন ১০০ দিনের টাকা সহ একাধিক প্রকল্পের টাকা আটকে রাখা হচ্ছে। বারবার আবেদন করেও পাওয়া যাচ্ছে না। এরপরেও কীভাবে এহেন অভিযোগ তা নিয়ে পাল্টা প্রশ্ন লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Nirmala Sitharaman on TMC) ।

Nirmala Sitharaman on TMC

তাঁর কথায়, পশ্চিমবঙ্গকে ইচ্ছাকৃত অর্থনৈতিক অবরোধের মুখে ফেলার চেষ্টা হচ্ছে। শাসকদলের সোশ্যাল মিডিয়াতেও এই সংক্রান্ত লোকসভায় আজ মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অভিযোগ করেন, একেবারে তৃণমূল স্তরে মানুষকে শোষণ করা হচ্ছে। ১০০ দিনের কাজ প্রকল্পে টাকা নয়ছয় করা হয়েছে। ২৫ লাখ ভুয়ো জব কার্ডের মাধ্যমে এই কেলেঙ্কারি করা হয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে কথা বলতে গিয়ে তৃণমূলের কর্মীদের আক্রমণ শানান।

নির্মলা সীতারমন বলেন, তৃণমূলের কর্মীরাই ওই টাকা লুট করছে। শুধু তাই নয়, মিড ডে মিলেও ব্যাপক দুর্নীতি করা হয়েছে বলেও তোপ। তাঁর কথায়, ১০০ কোটি টাকা চুরি হয়েছে মিড-ডে মিল কর্মসূচিতে। রেশন মাফিয়াদের দাপটের কথাও উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে 'আয়ুষ্মান ভারত' কর্মসূচি কেন বাংলায় কার্যকর করা হল তা নিয়েও তৃণমূল সরকারকে আক্রমণ শানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। স্বাস্থ্যক্ষেত্রে বাংলার মানুষকে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ। এছাড়াও প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা এবং বাংলার শিল্প পরিস্থিতি নিয়েও লোকসভায় তীব্র সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের।

নির্মলা বলেন, তৃণমূল সরকার প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার কেন্দ্রীয় অর্থসাহায্য নয়ছয় করেছে। এই সেক্টরে মোদী সরকার কোন অর্থ বছরে কত টাকা বরাদ্দ করেছে তাও তুলে ধরেন। এছাড়াও একটা সময় বাংলার শিল্পের ছবিটা কি ছিল আর এখন কি তাও তুলে ধরেন অর্থমন্ত্রী। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+