Budget 2024: বন্যা ও বিপর্যয় মোকাবিলায় বিজেপি শাসিত রাজ্যগুলিকে বাড়তি অনুদান, বাংলা কেন বঞ্চিত?

বিহারময় বাজেট। বাজেটে কেবল বিহারের দিকেই নজর দিয়েছে মোদী সরকার। নীতীশকে তুষ্ট করতে উজার করে দিয়েছেন মোদী। গোটা দেশের কোনও রাজ্যই এতো অনুদান পায়নি যা শুধু বিহার পেয়েছে। এমনকী অন্ধ্র প্রদেশকেও দেওয়া হয়নি এই বিপুল পরিমাণ অনুদান।

প্রতিবছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয় বিহার। সেকারণে বন্যা মোকাবিলায় বিহারের জন্য ১১,৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে মোদী সরকার। বাজেটে ঘোষণার সঙ্গে সঙ্গে টেবিল বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেডিইউ-ক সাংসদরা।

Budget 2024

বন্যা আর বিপর্যয় মোকাবিলায় বিহারের পাশাপাশি আরও বেশ কয়েকটি বিজেপি শাসিত রাজ্যকে মোটা টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অসম, সিকিম, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের জন্য এই বিশেষ বিভাগে অর্থ বরাদ্দ করা হয়েছে।

এদিন নির্মলা সীতারমণ এই বরাদ্দ ঘোষণা করতে গিয়ে বলেছেন প্রতিবছরই বিহার প্রবল বন্যার কবলে পড়ে। অন্য রাজ্যের কারণে এই বন্যার সমস্যা তৈরি হয় বিহারে। অর্থাৎ পাহাড়ে বৃষ্টি হয়ে গঙ্গার জল বেড়ে যাওয়ায় বিহারে বন্যা পরিস্থিতি তৈরি হয়। সেই পরিস্থিতিতে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হন। তার জন্য ১১, ৫০০ কোটি টাকা সেই বন্যা খাতে খরচের জন্য বিহারকে বরাদ্দ করা হয়েছে।

একই ভাবে বিজেপি শাসিত রাজ্য অসমেও বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ বরাদ্দ করা হয়েছে। সেখানেও প্রতিবছর বর্ষায় ব্রহ্মপুত্র নদীর জলে প্লাবিত হয় অসমের বিস্তীর্ণ এলাকা। এবারও প্রবল বন্যার শিকার হয়েছেন অসমের অসংখ্য মানুষ। এই পরিস্থিতি মোকাবিলায় অসমে কেন্দ্র সবরকম সহযোগিতা করবে বলে বাজেট অধিবেশনে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

একই ভাবে দেশের তিন পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং সিকিমেও প্রতিবছর বর্ষার কারণে প্রবল ধস নামে। সেই পরিস্থিতিতে প্রচুর মানুষের ক্ষতি হয়। সেকারণে সেই সব জায়গায় পুনর্গঠনের কাজে সাহায্য করবে মোদী সরকার। সেখানকার অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে মোদী সরকার।

এখন প্রশ্ন হচ্ছে বাকি রাজ্য গুলিতে কি কোনও বিপর্যয় হয় না। পশ্চিমবঙ্গে কি বন্যা হয না। নদী ভাঙন হয় না? উত্তরবঙ্গের পাহাড়ি জেলায় অতিবর্ষণে ধস নামে না? তাহলে কেন বেছে বেছে মাত্র কয়েকটি রাজ্যের জন্যই বিপর্যয় মোকাবিলায় আলাদা করে ঘোষণা করা হল বাজেটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+