আইএসআইএস মডিউলের খোঁজ, একের পর এক রাজ্যে এনআইএ তল্লাশি
সারা দেশে দশটি জায়গায় এনআইএ (nia) তল্লাশি। এর মধ্যে রয়েছে দিল্লি, করেল, কর্নাটকের একাধিক জায়গা। এদিন ভোর থেকে হওয়া তল্লাশি চলে আইএস (isis) মডিউলের খোঁজে। মাত ৪৮ ঘন্টা আগে এব্যাপারে নতুন কেস নথিভুক্ত করেছিল এনআইএ।
সারা দেশে দশটি জায়গায় এনআইএ (nia) তল্লাশি। এর মধ্যে রয়েছে দিল্লি, করেল, কর্নাটকের একাধিক জায়গা। এদিন ভোর থেকে হওয়া তল্লাশি চলে আইএস (isis) মডিউলের খোঁজে। মাত ৪৮ ঘন্টা আগে এব্যাপারে নতুন কেস নথিভুক্ত করেছিল এনআইএ।

নজরদারি চালাচ্ছিল এনআইএ
নির্দিষ্ট সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে নজরদারি চালাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। যার পরেই মামলা দায়ের করে এনআইএ।
দিল্লির জাফরাবাদে এদিন তল্লাশি চালায় এনআইএ। অন্যদিকে কর্নাটকের বেঙ্গালুরুর দুটি জায়গায়া তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এনআইএ-র তরফে জানানো হয়েছে, সেইসব জায়গায় যারা থাকেন, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হতে পারে।

এখনও পর্যন্ত গ্রেফতার ৫
সূত্রের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত এই তল্লাশির ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে।

পাকিস্তান নিশানা করছে মুসলিম যুবকদের
সূত্রের আরও খবর, এই ঘটনায় পাকিস্তান সরাসরি জড়িত। তারা মুসলিম যুবকদের নিশানা করছে। এব্যাপারে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে। সেখান থেকেই এইসব যুবকদের নির্দিষ্ট করা হচ্ছে। পরে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সব শেষে আক্রমণের পরিকল্পনা।

আগেও হয়েছে তল্লাশি
আইএস-এর মডিউলের খোঁজে এদিনের তল্লাশি প্রথম নয়। এর আগে কোনও সময় দিল্লি, কোনও সময় উত্তর প্রদেশ কিংবা কেরলে তল্লাশি চালানো হয়েছিল। শীঘ্রই বাংলায় আসছি বলেও পোস্টার দিয়েছিল তারা।












Click it and Unblock the Notifications