পুলওয়ামা-হামলায় ঘরশত্রু বিভীষণের সন্ধান! ঘাতক গাড়ির মালিকের জইশ যোগ স্পষ্ট
পুলওয়ামা-কাণ্ডে ঘাতক গাড়ির মালিকের সন্ধান পেল এনাইএ। জাতীয় তদন্তকারী সংস্থা সোমবার ঘাতক গাড়ির মালিকের পরিচয় প্রকাশ করে।
পুলওয়ামা-কাণ্ডে ঘাতক গাড়ির মালিকের সন্ধান পেল এনাইএ। জাতীয় তদন্তকারী সংস্থা সোমবার ঘাতক গাড়ির মালিকের পরিচয় প্রকাশ করে। লাল রঙের ওই ঘাতক গাড়িটির মালিকের নাম সাজ্জাগ ভাট। সাতবার হাত ফেরি হয়ে গাড়িটি তার হাতে এসেছিল। বর্তমানে সাজ্জাদ জইশ-ই-মহম্মদে যোগ দিয়েছে বলে জানতে পেরেছে এনআইএ।

পুলওয়ামা সেনা কনভয়ে যে বিস্ফোরক বোঝাই গাড়িটি হামলা করেছিল, সেই গাড়িটি সিসিটিভি ফুটেজে দেখা গেলেও, তার মালিকের সন্ধান মিলছিল না। এনআইএ জানতে পেরেছে, অনন্তনাগের বিজবেরা গ্রামের বাসিন্দা সাজ্জাদ ওই গাড়ির মালিক। ঘটনার পর থেকেই সে পলাতক। সে জইশ-ই-মহম্মদের সক্রিয় সদস্য বলেও জানা গিয়েছে।
NIA: Sajjad Bhat (owner of vehicle used in #PulwamaAttack) has reportedly joined Jaish-e-Mohammed (JeM). (Pic courtesy: NIA) pic.twitter.com/NGRxTb7Wb7
— ANI (@ANI) February 25, 2019
১৪ ফেব্রুয়ারি লালা রঙের ইকো মডেলের গাড়িটিতে করেই সেনা কনভয়ে হামলা চালানো হয়। জঙ্গি আদিল শেখ ওই গাড়িটি নিয়ে হামলা চালায়। সেই হামলায় ৪৯ জন শহিদ হন। পরদিন ১২ জনের তদন্তকারী দল এই হামলার ঘটনায় তদন্ত শুরু করে। তখনই কিছু সিসিটিভি ফুটেজ তাদের সামনে আসে। তা দেখেই লাল গাড়িটিকে শনাক্ত করা হয়। এবং তার মালিকের সন্ধান মেলে।
NIA: Sajjad Bhat has reportedly joined Jaish-e-Mohammed (JeM). A photograph to this effect has also appeared in social media where Sajjad is seen holding weapons. https://t.co/F7ndntLAOC
— ANI (@ANI) February 25, 2019
এই ঘটনায় ঘরশত্রু বিভীষণের খোঁজে সক্রিয় ছিল এনআইএ। তার পরিচয় মিলল অবশেষে। তদন্তকারীরা মনে করেছিলেন, স্থানীয় কারও হাত না থাকলে এত বড় হামলা সংঘটিত করা সম্ভবপর ছিল না। সাজ্জাদের হদিশ মেলার পর সেই ধারণা সত্যি বলে প্রমাণিত হল। ওই ফুটেজ দেখে গাড়ির মালিকের পরিচয় জানার পর তদন্তকারী জানতে পারেন, সাতবার হাত ফেরি হয়েছে গাড়িটি তার কাছে এসেছিল। উল্লেখ্য, বিস্ফোরণে গাড়িটি তছনছ হয়ে যায়। গাড়ির যন্ত্রাংশ খণ্ড খণ্ড হয়ে ১৫০ থেকে ২০০ ফুট দূরত্বে ছড়িয়ে পড়ে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications