পুলওয়ামা হামলায় জঙ্গি যোগে কাশ্মীরের পিতা-কন্যাকে গ্রেফতার এনআইএ-র
পুলওয়ামা হামলায় জঙ্গি যোগে কাশ্মীরের পিতা-কন্যাকে গ্রেফতার এনআইএ-র
গত মাসেই সম্পূর্ণ হয়েছে কাশ্মীরের পুলওয়ামা সেনা শিবিরে জঙ্গি হামালর এক বছর। ওই মর্মান্তিক হামলায় গত বছর প্রাণ হারান প্রায় ৪০ জন সিপিআরপিএফ জওয়ান। পরবর্তীকালে সেই ঘটনার তদন্তে নেমে টানা এক বছর পর সম্প্রতি শাকির বশীর মাগরি নামে এক জঙ্গিকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ।

পুলওয়ামা হামলায় জঙ্গি যোগে এনআইয়ের জালে দুই কাশ্মীরি
এবার সেই ঘটনার সূত্রের এবার এনআইয়ের জালে ধরা পড়ল কাশ্মীর নিবাসী এক পিতা-কন্যা। তারা দুজনেই জম্মু-কাশ্মীরের লেথপোড়ার বাসিন্দা বলে জানা গেছে। পুলওয়ামা হামলায় আত্মঘাতী জঙ্গি আদিল দার ও শাকির মাগরির সঙ্গে এই দুজনের দীর্ঘদিনের যোগাযোগ ছিল বলে জানা গেছে।

জঙ্গিদের আশ্রয়দানের অভিযোগ
অভিযোগ হামলার আগে আদিল দারকে বিভিন্ন ভাবে সাহায্য করেছিল অপর অক অন্যতম অভিযুক্ত শাকির মাগরি। এনআইএ সূত্রে খবর, ২০১৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত আদিল দার ও আর এক জঙ্গি মহম্মদ ওমর ফারুককে থাকার জায়গা দেয় শাকির।

জঙ্গি নাশকতামূলক কার্যকলাপে প্রত্যক্ষ ভাবে জড়িত থাকার অভিযোগ
আদিলকে বিস্ফোরক তৈরিতে সাহায্য থেকে প্রশিক্ষণ সবই একাহাতে সামলেছে শাকির। এমনকি ঘটনার দিন আদিলকে বিস্ফোরণস্থল থেকে ৫০০ মিটার দূরে ছেড়ে এসেছিল এই শাকিরই। এবার এই শাকিরের সঙ্গে দীর্ঘদিন যোগসাজসে কাজের অবিযোগে গ্রেফতার করা হয়েছে এই পিতা কন্যাকে। দীর্ঘদিন পাক মদতপুষ্ট এই জঙ্গিদের পরিকল্পনা ও ধ্বংসাত্মক কার্যকলাপে সরাসরি যুক্ত থাকারও প্রমাণ মিলেছে এই দুজনের। এমনটাই দাবি এনআইএ-র।












Click it and Unblock the Notifications