হায়দ্রাবাদে আইএসআইএস মডিউলের পর্দাফাঁস! ধৃত ৫, বড়সড় নাশকতার ছক বানচাল
হায়দ্রাবাদ, ৩০ জুন : এই নিয়ে চলতি বছরে দ্বিতীয় বড় সাফল্য পেল এনআইএ। বুধবার অভিযান চালিয়ে হায়দ্রাবাদ থেকে আইএসআইএস জঙ্গি সংগঠনের হয়ে কাজ করার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে এনআইএ, এছাড়াও ৬ জনকে আটক করা হয়েছে। ধৃত ৫ জনের মধ্যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারও রয়েছে বলে এনআইএ-র তরফে জানানো হয়েছে। [ভারতীয় ডাক্তার, ইঞ্জিনিয়ারদের ধরে জঙ্গি দলে ঢোকাতে চাইছে আইএসআইএস]
ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, আইএস জঙ্গি গোষ্ঠীর হয়ে এদেশের বিভিন্ন ধর্মস্থানে বিস্ফোরণ ঘটিয়ে শহরে শহরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ছক কষছিল তারা। পাশাপাশি, শপিং মল, পুলিশ স্টেশন, বাজার প্রভৃতি জায়গাকে টার্গেট করে বড়সড় হামলার ব্লু প্রিন্ট বানানো হয়েছিল।[টাকা জোগাতে ফেসবুকে যৌনদাসীদের নিলাম আইএসআইএসের]

এনআইএ সূত্রের খবর, ভারতে থাকা আইএস সৈন্যরা মহম্মদ সফি আরমার নামের আইএস জঙ্গির নেতৃত্ব কাজ করছিল। আরমার সিরিয়ার রাকা থেকে ইন্টারনেটের মাধ্যমে বা ফোনের মাধ্যমে নির্দেশ পাঠাত ভারতে কাজ করা জঙ্গিদের কাছে। [ মহিলাদের ধরে যৌনদাসী বানাচ্ছে বাঙালি আইএস জঙ্গি সিদ্ধার্থ ধর]
ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে রাসায়নিক, অ্যাসিড, আধুনিক মানের অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়েছে। উন্নতমানের গ্লাভস, মাস্ক তারা ব্যবহার করত যা বোমা তৈরির সময় যে কোনও আঘাত বা ক্ষত থেকে তাদের রক্ষা করত, এমনকী নিজেদের পরিচয় গোপন করতেও তা কাজে লাগত। ধৃতদের সবার বয়স, ২৪ থেকে ৩২ বছরের মধ্যে ছিল। [যৌনদাসী হতে রাজি না হওয়ায় ২৫০ জন নারীকে হত্যা আইএসআইএসের]
অস্ত্র ছাড়াও জঙ্গীদের ডেরা থেকে ৪০টি মোবাইল ফোন, ৬টি ল্যাপটপ, একটি পেনড্রাইভ, ৩২টি সিম কার্ড এবং নগদ ১৫ লক্ষ টাকা উদ্ধার করা গিয়েছে। এছাড়াও নাইট্রেট বিস্ফোরকও উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে। [যেভাবে 'শান্ত অধ্যাপক' থেকে হিংস্র আইএস প্রধান হয়ে উঠেছে আল-বাগদাদি]
হায়দ্রাবাদে বসেই প্রয়োজনীয় অর্থ ও অস্ত্রসস্ত্রের জোগান পেত এই জঙ্গিরা। সবার অলক্ষ্যে হায়দ্রাবাদের ভিতরই আইএসআইএস মডিউল তৈরি করে ফেলেছিল তারা। হায়দ্রাবাদে বড়সড় নাশকতার ছক কষা হচ্ছে, গোয়েন্দাসূত্রে এই খবর পাওয়ার পর তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। [ভারতে আইএস জঙ্গিদের মূল উৎস পশ্চিমবঙ্গ, দাবি গোয়েন্দাদের]
উল্লেখ্য, বছরের গোড়ার দিকেই আইএসআইএস জঙ্গি গোষ্ঠীর হয়ে কাজ করার অভিযোগে গোটা দেশে তল্লাশি অভিযান চালিয়ে ১৪ জন সন্দেহভাজনকে ধরেছিল এনআইএ। পরে এদের মধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে গত বছর, ভারতে আইএস জঙ্গিগোষ্ঠীর জন্য নিয়োগের কাজ চালানোর অভিযোগে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। তবে মনে করা হচ্ছে এখনও বেশ কিছু ভারতীয় আইএসআইএস-এ যোগ দেওয়ার জন্য ইরাক ও সিরিয়ায় পাড়ি দিতে পারেন। [চাকরির সাইট দেখে কর্পোরেট কায়দায় ভারতে জঙ্গি নিয়োগ আইএসআইএস-এর]
-
নজিরবিহীন ঘটনা! সিইসি জ্ঞানেশ কুমারকে হঠাতে ইমপিচমেন্ট মোশন আনছে বিরোধীরা -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ, কেন্দ্রের কাছে বিস্তারিত নথি-সহ রিপোর্ট দিল রাজ্য -
'ভুল করলে কাউকে ছাড়া হবে না'! প্রশাসনিক বৈঠকে ডিজি বিনীত গোয়েল-সহ আধিকারিকদের সতর্ক করলেন জ্ঞানেশ -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব, বিকল্প উৎসে তেল খুঁজতে সক্রিয় ভারত -
বিহারে ব্যর্থতার পর বাংলায় নজর তেজপ্রতাপের, বিধানসভা ভোটে লড়াইয়ের ঘোষণা -
মানবিকতার নজির শ্রীলঙ্কার, উদ্ধার হওয়া ইরানি নাবিকদের এক মাসের বিনামূল্যে ভিসা -
গ্যাস সংকটে তৎপর সরকার! পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশজুড়ে জারি 'জরুরি' আইন -
ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম -
মোদী কলকাতায় আসার আগেই চূড়ান্ত হবে বিজেপির প্রার্থী তালিকা? ১২ মার্চ গুরুত্বপূর্ণ বৈঠক -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য?












Click it and Unblock the Notifications