গোরক্ষপুরের ঘটনায় এবার যোগী আদিত্যনাথ সরকারকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের
গোরক্ষপুরের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত ভাবে নোটিস পাঠাল উত্তরপ্রদেশ সরকারকে, গোটা ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন
গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজে শিশুমৃত্যুর ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে উত্তরপ্রদেশ সরকারকে নোটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির খবর সংবাদ মাধ্যমের থেকে পেয়ে স্বতঃপ্রণোদিতভাবেই যোগী আদিত্যনাথ সরকারকে নোটিস পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

গোটা ঘটনার বিস্তারিত রিপোর্টের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ত্রাণ ও পুনর্বাসন প্যাকেজ নিয়ে রাজ্য সরকার কী ব্যবস্থা নিয়েছে তারও বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। একটি সরকারি হাসপাতালে এক সংখ্যক মৃত্যুকে সুস্বাস্থ্য ও বেঁচে থাকার অধিকারের লঙ্ঘন বলেই মনে করছে কমিশন। হাসপাতাল কর্তৃপক্ষ ও রাজ্যের স্বাস্থ্য দফতরের গাফিলতিতেই এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে কমিশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

এর আগে জাপানি এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে ব্যাপক হারে মৃত্যু হয়েছিল উত্তরপ্রদেশে। সেসময়ে রাজ্যের স্বাস্থ্য দফতর নানা আশ্বাস দেওয়া সত্ত্বেও পরিস্থিতি সেই তিমিরেই রয়েছে। সেসময়ে রাজ্যের মুখ্য সচিব এবিষয়ে আলোচনাও করেছিলেন। কিন্তু পরিস্থিতি বদলায়নি।
বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, লিকুইড অক্সিজেন সরবরাহের দায়িত্ব ছিল যে বেসরকারি সংস্থার ওপর তাদের বকেয়া না মেটানোয় আচমকাই তারা অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়। যার ফলেই নিও-নেটাল ওয়ার্ড ও এনসেফেলাইটিস ওয়ার্ডে ভর্তি কমপক্ষে ৬০ জন শিশুর মৃত্যু হয়।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications