রাষ্ট্রপতি পদে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি
রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। সাংবাদিক বৈঠক করে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ নাম ঘোষণা করেন।
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। এবছর বিজেপির তরফে প্রার্থী হচ্ছেন রামনাথ কোবিন্দ। সাংবাদিক বৈঠক করে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এই ঘোষণা করেন।
রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈঠক হয়। সেই বৈঠকে সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অরুণ জেটলি, বেঙ্কাইয়া নাইড়ু, নিতিন গড়কড়ি সহ অনেকেই উপস্থিত ছিলেন। সেখানেই দেলর মধ্যে সর্বসম্মতভাবে রামনাথকে বেছে নেওয়া হয়েছে বলে খবর।

এই মুহূর্তে বিহারের রাজ্যপাল পদে আসীন রয়েছেন রামনাথ কোবিন্দ। আগামী ২৩ জুন রাষ্ট্রপতি পদে তিনি মনোনয়ন জমা দেবেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications