BJP President: নাড্ডার উত্তরসূরি কে? বাংলা-সহ ৬ রাজ্যে বাকি সাংগঠনিক রদবদল, বিজেপি সভাপতির দৌড়ে একাধিক নাম
BJP President: জেপি নাড্ডার (JP Nadda) পরে বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হবেন তা নিয়ে জল্পনা। সূত্রের খবর, হোলির পর ১৪ মার্চ থেকে ২১ মার্চের মধ্যেই কেন্দ্রীয় সভাপতির নাম ঠিক করবে বিজেপি।
বেঙ্গালুরুতে ২১ মার্চ থেকে ২৩ মার্চ আরএসএসের (RSS) সর্বোচ্চ নীতি নির্ধারক সংগঠন অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠক রয়েছে। মনে করা হচ্ছে, তার আগেই জেপি নাড্ডার উত্তরসূরি বাছাই করে ফেলবে বিজেপি।

জানুয়ারির মধ্যেই সর্বভারতীয় সভাপতি বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু দিল্লির বিধানসভা নির্বাচন এসে যাওয়ায় তা পিছিয়ে যায়। বিজেপির রাজ্য সভাপতিদেরও নির্বাচন এখনও বাকি রয়েছে। রাজ্যস্তরে সভাপতিদের নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সর্বভারতীয় স্তরে বদল আনা হবে।
অন্ততপক্ষে দেশের অর্ধেক রাজ্যে বিজেপির সংগঠনে রদবদল আনার পর সর্বভারতীয় পদে বদল হবে। ১৪ মার্চের মধ্যে নির্দিষ্ট রাজ্যগুলিকে তা সেরে ফেলতেও বলা হয়েছে। সূত্রের খবর, ১৮টি রাজ্যের মধ্যে এখনও পর্যন্ত ১২টি রাজ্যে সংগঠনের অন্দরের নির্বাচন সেরে ফেলছে বিজেপি।
বাকি ৬ রাজ্যেও সময়ের মধ্যে তা সেরে ফেলতে চায় বিজেপি। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ চলছে বলে খবর সূত্রের। এক সপ্তাহের মধ্যেই নির্বাচনের কাজ শেষ হয়ে যাবে বলেও জানা গিয়েছে বিজেপি সূত্রে।
এখনও পর্যন্ত অরুণাচল প্রদেশ, ছত্তীসগঢ়, সিকিম, নাগাল্যান্ড, রাজস্থান, অসম, চণ্ডীগড়, গোয়া, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মেঘালয় ও লাক্ষাদ্বীপে বিজেপির সংগঠনে রদবদল করা হয়েছে। পশ্চিমবঙ্গে এখনও তা সম্ভব হয়নি। আরজি কর কাণ্ডের প্রতিবাদের জেরে দেরিতে শুরু হয়েছে সংগঠনের রদবদল। তবে বাংলাতেও পরবর্তী রাজ্য সভাপতি পদে যে রদবদল ঘটতে চলেছে তা সন্দেহাতীত। সুকান্ত মজুমদার ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
দিল্লির বিধানসভা নির্বাচন তো ছিলই, তার উপর ফেব্রুয়ারির ২৬ তারিখ পর্যন্ত এক মাসব্যাপী মহাকুম্ভে ব্যস্ত ছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব। আর তাই সংগঠনের নির্বাচনে নজর দিতে পারেনি গেরুয়া শিবির। তবে নাড্ডার পরে বিজেপির দ্বাদশ সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচনের সময় চলে এসেছে। সূত্রের খবর, দক্ষিণ ভারত থেকে কোনও নেতাকেই সভাপতি পদে বেছে নিতে পারে বিজেপি।
নাড্ডার উত্তরসূরি হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী তথা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন বিজেপি সভাপতি জি কিষাণ রেড্ডির নাম ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। এর আগে ওই রাজ্য থেকে বঙ্গরু লক্ষণ বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন। এছাড়াও অন্ধ্রপ্রদেশের বর্তমান বিজেপি সভাপতি দগ্গুবতী পুরণ্ডেশ্বরী ও কোয়েম্বাটুরের বিধায়ক তথা তামিলনাড়ু বিজেপি মহিলা মোর্চার প্রেসিডেন্ট বনতী শ্রীনিবাসনের নামও ঘোরাফেরা করছে পরবর্তী বিজেপি সভাপতির তালিকায়।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications