বিয়ের দ্বিতীয় দিনই স্বামীর বাড়িতে ডাকাতি করে চম্পট দিল 'নববধূ'

সিরসা, ১৬ জুন : আর পাঁচটা সাধারণ গৃহবধূর মতোই শ্বশুরবাড়িতে এসেছিল চাঁদনি। পাপ্পু খান নামে এক দালালারে হাত ধরে তিলকরাজের পরিবার হরিয়ানার সিরসার বাসিন্দা চাঁদনির খোঁজ পায়।

'আমি দুঃখিত', চুরি করতে না পেরে আবেগতাড়িত চিঠি ছেড়ে গেল চোর

গোটা 'এটিএম' মেশিন নিয়ে পালাল ডাকাতদল

তিলকরাজক ও তাঁর পরিবারকে চাঁদনির বাড়িতে নিয়ে যান পাপ্পু। বিয়ের ঘটকালি করার জন্য এক লক্ষ টাকাও নেন। এরপরে বর-বউ দুজন দুজনকে পছন্দ করলে সেদিনই বাড়ির কয়েকজনের সামনে বিয়ে হয়ে যায় তিলকরাজ ও চাঁদনির।

বিয়ের দ্বিতীয় দিনই স্বামীর বাড়ি ডাকাতি করে চম্পট দিল 'নববধূ'

ঘটনাটি ঘটেছে গত ২১ মে। বিয়ে করে রাতেই নববধূকে নিয়ে পানিপথে নিজের বাড়ি ফেরে তিলকরাজের পরিবার। ঘটনার পরের দিন রাতে বাড়ির সবাইকে মাদক মেশানো চা খাইয়ে বেহুঁশ করে বাড়ির সমস্ত গয়না ও টাকাপয়সা নিয়ে পালিয়ে যায় চাঁদনি।

'পাত্রী চাই' বিজ্ঞাপন দিয়ে ব্যবসায়ীদের থেকে লুঠ!

হুঁশ ফিরলে গোটা ঘটনা বুঝতে দেরি হয়নি তিলকরাজের পরিবারের। নববধূর এমন ডাকাতমূর্তির কথা জানিয়ে স্থানীয় থানায় অভিযোগও জানানো হয়েছে। অন্যদিকে সিরসাতে চাঁদনির বাড়িতে পৌঁছে প্রতিবেশীদের জিজ্ঞাসা করতেই আসল ঘটনা সামনে এসেছে।

ডাকাতির টাকায় কোটিপতি বিজনেস টাইকুন অবশেষে পুলিশের জালে

জানা গিয়েছে, বিয়ের ফাঁদ পেতে ডাকাতিই নাকি গোটা পরিবারের পেশা। এভাবে বারবার বিয়ের পিঁড়িতে বসে চাঁদনি আর প্রতিবার শ্বশুরবাড়ির সবকিছু হাতিয়ে চম্পট দেয় সে। অভিযোগ পাওয়ার পরই অবশ্য তদন্ত শুরু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+