রাজ্যে ভোটার তালিকা সংশোধন! বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসাররা

১৮ নভেম্বর শেষ হচ্ছে ভোটার তালিকায় ভোটারদের তথ্য যাচাই কর্মসূচি। এরপরেই নতুন ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়ে যাবে। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন।

১৮ নভেম্বর শেষ হচ্ছে ভোটার তালিকায় ভোটারদের তথ্য যাচাই কর্মসূচি। এরপরেই নতুন ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়ে যাবে। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন। নতুন ভোটার তালিকা তৈরির কাজ চলছে ২৫ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। সংশোধিত নতুন তালিকা প্রকাশ হওয়ার কথা ২০ জানুয়ারিতে।

১৮ পূর্ণ হওয়াদের আবেদন ২৫ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত

১৮ পূর্ণ হওয়াদের আবেদন ২৫ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত

এর আগে ১/১/১৯ পর্যন্ত যাঁদের বয়স ১৮ হয়েছিল তাঁরা ভোটার তালিকার নোম তোলার সুযোগ পেয়েছিলেন। মধ্যের সময়ে যাঁরা ১৮ পূর্ণ করেছেন, তাঁরা বাদ পড়ে গিয়েছেন। এবার তাঁদের নাম তোলা হবে। ২৫ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত তাঁরা আবেদন করতে পারবেন।

ভোটারদের তথ্য যাচাই কর্মসূচি

ভোটারদের তথ্য যাচাই কর্মসূচি

নির্বাচন কমিশন আলাদা অ্যাপ এবং পোর্টালের মাধ্যমে ভোটারদের নিজেদেরই তথ্য যাচাই করতে বলেছিল। প্রথম সময় ধরা হয়েছিল ১ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত কিন্তু নানা অসুবিধার কারণে তা বাড়িয়ে ১৮ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। এই কাজ খুব ধীরগতিতে এগোচ্ছে বলে মেনে নিয়েছে নির্বাচন কমিশন। সেই জন্যই এই সময় বৃদ্ধি।

অনলাইনে তথ্য যাচাইয়ে ভ্রম কাটাতে চেষ্টা

অনলাইনে তথ্য যাচাইয়ে ভ্রম কাটাতে চেষ্টা

অনলাইনে ভোটারদের তথ্য যাচাই নিয়ে ভোটারদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। কোনও ভোটার সংক্রান্ত তথ্য যাচাই করতে, একটি নথি আপলোড করলেই চলবে, জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। যেহেতু ওই ব্যক্তির পরিচয় অনলাইনে নিশ্চিত হওয়া যাচ্ছে না, তাই সেই তথ্য আপলোড করতে বলা হয়েছে।

বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসাররা

বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসাররা

কমিশন জানিয়েছে, যাঁরা অনলাইনে তথ্য যাচাইয়ে অংশ নেবেন না, তাঁদের বাড়িতে যাবেন বুথ লেভেল অফিসাররা। এছাড়াও অনলাইনে যেসব তথ্য জমা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে পরিবারের প্রধানের নথি বুথ লেভেল অফিসারকে দেখালেই হবে।

সংশোধিত তালিকা প্রকাশ ২০ জানুয়ারি

সংশোধিত তালিকা প্রকাশ ২০ জানুয়ারি

নির্বাচন কমিশনের আগে দেওয়া নির্দেশিকা অনুযায়ী, সংশোধিত ভোটার তালিকা প্রকাশের দিন ২০ জানুয়ারি, ২০২০।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+