Vande Bharat Sleeper Express: কল খুললেই পড়বে গরম জল! বন্দে ভারত স্লিপার হার মানাবে রাজধানী এক্সপ্রেসকেও
Vande Bharat Sleeper Express: বর্তমানে দেশের একাধিক রুটে চলে বন্দে ভারত ট্রেন। সেগুলি মূলত কয়েক ঘণ্টার মধ্যে পৌঁছয় শেষ স্টেশনে। ট্রেনগুলিতে বসার ব্যবস্থা অত্যাধুনিক হলেও শোয়ার ব্যবস্থা নেই। এবার আরও দূরের গন্তব্যের জন্যও চালু হচ্ছে বন্দে ভারত। জনপ্রিয় এই ট্রেনের স্লিপার ভার্সান ট্র্যাকে চলবে খুব শীঘ্রই।
বন্দে ভারত স্লিপার ট্রেনের জন্য আর খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। বেঙ্গালুরুর বিইএমএল (BEML) প্ল্যান্টে তৈরি হচ্ছে এই ট্রেন (Vande Bharat Sleeper Express)।

- Vande Bharat Sleeper Express: সেপ্টেম্বরেই ট্রায়াল শুরু?
এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ২০ সেপ্টেম্বর প্লান্ট থেকে বেরতে পারে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper Express)। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগেই জানিয়েছিলেন চলতি বছরেই ট্র্যাকে গড়াবে এই ট্রেন।
সেই অনুযায়ী গত কয়েকদিন আগে বেঙ্গালুরুর বিইএমএল (BEML) প্ল্যান্টে যান রেলমন্ত্রী। বন্দে ভারত স্লিপার ট্রেনের প্রথম লুক কার্যত প্রকাশ্যে আনেন। একেবারে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত সেই ট্রেন। প্রথমে কয়েকমাস ট্রায়াল রান চলবে। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বর থেকে বাণিজ্যিক ভাবে এই ট্রেন চালানো হবে।
- Vande Bharat Sleeper Express: কেমন হবে সেই ট্রেন?
রেল যাত্রায় কার্যত বিপ্লব ঘটতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেনের হাত ধরে। সম্পূর্ণভাবে ভারতের মাটিতেই তৈরি হচ্ছে এই ট্রেন (Vande Bharat Sleeper Express)। ব্যবহার করা হয়েছে দেশীয় প্রযুক্তিকে। এই ট্রেনের বডি তৈরি হবে স্টেনলেস স্টিল দিয়ে। এমনটাই জানা যাচ্ছে। এছাড়াও থাকছে ক্র্যাশ বাফার ও কাপলার।
পাশাপাশি অ্যাডভান্সড সুরক্ষা ব্যবস্থা 'কবচ' থাকবে। সুরক্ষার ক্ষেত্রে যাতে কোনও খামতি না থাকে, সেদিকে নজর দিয়েই এই ট্রেন তৈরি করা হয়েছে।
- Vande Bharat Sleeper Express: ঝাঁ চকচকে করে ফেলা হয়েছে
এছাড়া স্লিপার বার্থ থেকে শুরু করে সব ফিচারেই এই ট্রেনকে (Vande Bharat Sleeper Express) একেবারে ঝাঁ চকচকে করে ফেলা হয়েছে।
এই ট্রেনের গতি হতে পারে ২০০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত। রাজধানী এক্সপ্রেসকে কার্যত টেক্কা দিতে পারে এই বন্দে ভারত স্লিপার। রাতে যাতায়াত করার জন্য অত্যন্ত আরামদায়ক হবে বলেই জানাচ্ছে ভারতীয় রেল।
স্লাইডিং দরজা, গরম জলের শাওয়ার থেকে শুরু করে যাত্রী স্বাচ্ছন্দ্যের সব ব্যবস্থাই থাকছে এতে।
বিশেষভাবে সক্ষম মানুষদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকেও নজর দেওয়া হয়েছে। এই ট্রেনের প্য়ান্ট্রি হবে মডিউলার, ট্রেনের সব তথ্য ফুটে উঠবে স্ক্রিনে। পাশাপাশি ফ্রি ওয়াইফাই সহ একাধিক সুবিধা পাবেন বন্দে ভারত স্লিপারের যাত্রীরা (Vande Bharat Sleeper Express)।












Click it and Unblock the Notifications