করোনার প্রাদুর্ভাব ঠেকাতে অভিনব পদক্ষেপ বারানসীর বেসরকারি স্কুলে
করোনার প্রাদুর্ভাব ঠেকাতে অভিনব পদক্ষেপ বারানসীর বেসরকারি স্কুলে
করোনভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরি করতে এবং এর সম্পর্কে ভুল ধারণা দূর করার জন্য অভিনব পদ্ধতি অবলম্বন করতে দেখা গেল বারাণসীর একটি বেসরকারী স্কুলকে। এই প্রাণঘাতী বাইরাসকে আটকাতে কী করণীয় এবং কী করা যাবে না তার একটি তালিকা প্রস্তুত করেছে তারা।

করোনার হাত থেকে বাঁচতে ‘করো না’ তালিকা স্কুলের
সূত্রের খবর, এই নতুন বিধিবদ্ধ সতর্কতার নাম 'করো না' তালিকা। পাশাপাশি স্কুলের পড়ুয়াদের সচেতনতা বৃদ্ধিতে ইতিমধ্যে একটি করে ‘করোনা ক্লাসও' শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। এই মারণ ভাইরাসে সংক্রামিত হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে এই ক্লাসে।

বিদেশি পর্যটকের আগমণের কারণে করোনার আতঙ্ক বারানসীতে
বারানসীতে যেহেতু প্রতি বছর প্রচুর সংখ্যক বিদেশি পর্যটক ভ্রমণের উদ্দেশ্যে আসে তাই সেই এই শহরে করোনার প্রাদুর্ভাব বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মনে করছেন শিক্ষকেরা।একই সাথে বাচ্চাদের ঘন ঘন হাত ধুতে এবং তারা অসুস্থ বোধ করলে বাবা-মা এবং অথবা শিক্ষকদের তা জানাতেও বলা হচ্ছে।

সচেতনতা বাড়াতে শুরু হয়েছে বিশেষ ক্লাসও
এই প্রসঙ্গে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষকা জয়শ্রী গুপ্ত বলেন, "আমরা শনিবার থেকে এই অতিরিক্ত ক্লাস নিতে শুরু করেছি। করোনভাইরাসের লক্ষণ এবং এর হাত তেকে বাঁচতে কী করা উচিত বা কী করা উচিত নয় সেই সম্পর্কে এই ক্লাসে বাচ্চাদের অবগত করা হচ্ছে।" করোনার হাত থেকে বাঁচতে স্কুলের এই ‘করো না' প্রচারাভিযান বাচ্চাদের মধ্যে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications