Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

New Rules from 1st February 2025: বাজেটের আগেই বদলে যাবে গ্যাসের দাম! আর কী কী বদল ঘটছে জানুন

New Rules from 1st February 2025: প্রত্যেক মাসের শুরুতেই একাধিক নিয়মে বেশ কিছু বদল হয়ে থাকে। আগামীকাল শনিবার অর্থাৎ ১লা ফেব্রুয়ারি। নতুন একটা মাস। মাসের শুরুর প্রথম দিনেই আগামী অর্থবছরের জন্য বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)।

যেখানে একাধিক ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু বাজেট পেশের আগেই একাধিক নিয়মে (New Rules from 1st February 2025) রদবদল হচ্ছে। তা না জানলেই সমস্যার মধ্যে পড়তে পারেন।

lpg

এক নজরে দেখে নিন শনিবার থেকে কি কি বদলে যাচ্ছে?

  • New Rules from 1st February 2025: LPG সিলিন্ডারের দাম-

প্রত্যেক মাসের প্রথম তারিখে বদল হয় রান্নার গ্যাসের দাম। ওয়েল মার্কেটিঙ্গ সংস্থা এলপিজি সিলিন্ডারের দাম Review করে নতুন দাম জারি করে। সেই মতো আগামীকাল ১ ফেব্রুয়ারি নতুন করে সিলিন্ডারের দাম জারি হবে। গত ১ জানুয়ারি এলপিজি সিলিন্ডারের দাম (LPG Cylinder Price Cut) কমায় তেল-গ্যাস বিপণন কোম্পানিগুলো। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম কমে। তবে ১৪ কেজি রান্নার গ্যাসের দামে কোনও বদল হয়নি। তবে বাজেটের আগে এবার রান্নার গ্যাসের দাম অনেকটাই কমতে পারে বলে মনে করা হচ্ছে।

  • New Rules from 1st February 2025: ব্যাঙ্ক সংক্রান্ত নিয়ম

ব্যাঙ্কের বেশ কিছু নিয়মে রদবদল (New Rules from 1st February 2025) হবে। কোটাক মাহিন্দ্রা ক্রেডিট কার্ড এবং এটিএম সংক্রান্ত একাধিক নিয়মে রদবদল করেছে। যার প্রভাব সরাসরি মানুষের উপর পড়বে। সমস্যায় পড়তে না চাইলে অবশ্যই এই তথ্য জেনে নিন।

  • New Rules from 1st February 2025: বাড়ছে গাড়ির দাম

বাজেটের আগেই বাড়ছে গাড়ির দাম। মারুতি গাড়ি আগামীকাল ১ লা ফেব্রুয়ারি থেকে গাড়ির দাম বাড়াচ্ছে। একাধিক মডেলের দাম বাড়ছে। বিশেষ করে গ্রেন্ড ভিটারা, সিয়াজ, বেলনো, ব্রেজা, ডিজায়ার, সুইফট, অল্টো সহ মারুতির আম আদমির গাড়ি হিসাবে পরিচিত মডেলগুলির বাড়ছে দাম।

  • New Rules from 1st February 2025: UPI পেমেন্ট চেঞ্জ

UPI পেমেন্ট সংক্রান্ত পাসওয়ার্ডের বেশ কিছু বদল থাকছে। এই বিষয়ে না জানলে এখনই জেনে নিন।

  • New Rules from 1st February 2025: পেশ হবে বাজেট

আগামীকাল শনিবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ। যেখানে কর সহ একাধিক সেক্টরে ছাড়ের ঘোষণা করা হতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+