মঙ্গলবার শপথ নতুন রাষ্ট্রপতির, চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

মঙ্গলবার বেলা ১২ টা ১৫ মিনিটে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। অনুষ্ঠানের আয়োজন প্রায় সম্পূর্ণ। দিল্লির আকাশে চলছে হলিকপ্টার থেকে নজরদারি। রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে প্রথমেই কাশ্মীরের লাদাখে যাওয়ার কথা রয়েছ

মঙ্গলবার শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। প্রোটোকল থেকে নিরাপত্তা, সব ব্যবস্থাই করা হচ্ছে নিখুঁত ভাবে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

হেলিকপ্টার থেকে নজরদারি বন্দোবস্ত করা হয়েছে। শপথগ্রহণ চলাকালীন সন্ত্রাসবাদী হামলা মোকাবিলার প্রস্তুতিও রাখা হয়েছে। একসঙ্গে কাজ করছে সরকারের অধীনস্থ ১০টি নিরাপত্তা সংস্থা।

মঙ্গলবার শপথ নতুন রাষ্ট্রপতির, চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

মঙ্গলবার বেলা ১২টা ১৫ মিনিটে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উত্তরপ্রদেশের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা কোবিন্দের জীবনযাপন অনাড়ম্বর হলেও, তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানটি হতে যাচ্ছে জাঁকজমকপূর্ণ ভাবেই। সকাল সাড়ে ১১টা নাগাদ ভাবী রাষ্ট্রপতিকে আনতে তাঁর স্থায়ী বাসস্থান ১০ নম্বর আকবর রোডে যাবেন বিদায়ী রাষ্ট্রপতি। সেখান থেকে দু'‌জনে আসবেন সংসদ ভবনে। বিউগল এবং ব্যান্ডে সংসদের প্রবেশপথে স্বাগত জানানো হবে তাঁদের। দু'‌জনে সেন্ট্রাল হলে নিজেদের আসন গ্রহণ করতেই বেজে উঠবে জাতীয় সঙ্গীত। ২১ বার তোপধ্বনি করা হবে। শপথ বাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহর। সেন্ট্রাল হলে শপথের শেষে গন্তব্য রাষ্ট্রপতি ভবন। সেখানে হবে প্রয়োজনীয় সইসাবুদ। তারপর নতুন রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার জানাবে ভারতীয় সেনার তিন শাখার সম্মিলিত বাহিনী। নতুন রাষ্ট্রপতি এরপর যাবেন প্রাক্তন রাষ্ট্রপতিকে তাঁর বাসস্থানে পৌঁছে দিতে।

মঙ্গলবার শপথ নতুন রাষ্ট্রপতির, চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

বেশ কয়েকটি রাস্তায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। শুধু সড়কপথই নয়, বন্ধ করে দেওয়া হবে আকাশপথও। শপথগ্রহণ অনুষ্ঠান চলাকালীন রাজধানীর আকাশে উড়তে পারবে না কোনও বিমানই।

রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে প্রথমেই কাশ্মীরের লাদাখে যাওয়ার কথা রয়েছে রামনাথ কোবিন্দের। দেশের রাষ্ট্রপতি যেহেতু সশস্ত্র বাহিনীরও সর্বাধিনায়ক, তাই ওখানে মোতায়েন সেনাবাহিনীর সঙ্গেও মিলিত হবেন নতুন রাষ্ট্রপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+