ওমিক্রন! আতঙ্কে আগত বিদেশি যাত্রীরা, যার জেরে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র
ওমিক্রন নিয়ে নতুন নির্দেশিকা
কথায় আছে একা রামে রক্ষে নেই সুগ্রীব দোসর! কথাটা যেন অক্ষের অক্ষরে মিলে গেল। করোনা নিয়ে এমনিতেই মানুষের ভয় পিছু ছাড়ছে না। তারওপর আবার ওমিক্রনের চিন্তা! নাজেহাল বিশ্ববাসী।ওমিক্রনের ভ্যারিয়েন্ট কেসগুলি বেশীরভাগই ইউরোপীয় দেশগুলিতে দেখা যাচ্ছে। তার সঙ্গে পাল্লা দিচ্ছে অন্যান্য দেশগুলিও।

কেন্দ্রের পাশাপাশি রাজ্যেও বাড়তি সতর্কতা থাকছে। মঙ্গলবার কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কোভিড পরীক্ষা আরও বাড়াতে বলেছেন। আগত বিদেশী যাত্রীদের ওপর সতর্কতার সঙ্গে নজর রাখতেও বলা হয়েছে। দেশে এখন পর্যন্ত নতুন কোনও ওমিক্রনের কেস পাওয়া যায়নি।
সরকারের তরফে যে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে তা নীচে দেওয়া হল
১) যে সমস্ত দেশে ওমিক্রনের ভ্যারিয়েন্ট রয়েছে বলে মনে করা হচ্ছে সেই সমস্ত দেশ থেকে আগত যাত্রীদের বিমান বন্দরে কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে, ভ্যাকসিনের ডবল ডোজ নেওয়া থাকলেও করোনা পরীক্ষা বাধ্যতামূলক।
২) বিমান ধরার ৭২ ঘণ্টা আগে কোভিড-১৯ পরীক্ষা করতে হবে।
৩) যদি বিমান বন্দরে কোনও যাত্রীর করোনা রিপোর্ট কোভিড পজেটিভ আসে তাহলে সেই যাত্রীকে আলাদা রাখা হবে। জিনোম সিকোয়েন্সের জন্যও অন্যান্য পরীক্ষা করা হবে।
৪) যেসব যাত্রীদের রিপোর্ট নেগেটিভ হবে সেই সমস্ত যাত্রীদের বিমানবন্দরে যেতে দেওয়া হবে। তবে, তাদের ৭ দিন আইসোলেশনে রাখা হবে। ভারতে আসার পর ৮ দিনে আরও ১বার কোভিড -১৯পরীক্ষা করাতে হবে।
পাশাপাশি, নির্দেশিকায় আরও বলা হয়েছে, যে দেশগুলি ওমিক্রনের জন্য বেশী ঝুঁকিপূর্ণ নয়, সেই দেশগুলি থেকে যে সকল যাত্রী আসবেন, সেই সমস্ত যাত্রীদের মধ্য থেকে ৫% যাত্রীর করোনা পরীক্ষা করা হবে ৷
প্রসঙ্গত, ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ভ্যারিয়্যান্ট প্রথম পাওয়া যায়। কোভিড-১৯ এর থেকেও এর কার্যক্ষমতা অনেক বেশী। এ বিষয়ে নিয়ে নরেন্দ্র মোদী বৈঠকও করেছেন। ওমিক্রন ভ্যারিয়্যান্টে যে দেশগুলি বেশী ঝুঁকিপূর্ণ সেগুলি হল বিট্রেন, ইউরোপের ৪৪টি দেশ, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বাংলাদেশ, বৎসনিয়া, চিন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবোয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইজরায়েল ইত্যাদি।












Click it and Unblock the Notifications