Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা পেল এনডিএ, কতটা শক্তিবৃদ্ধি বিজেপির?

রাজ্যসভায় নতুন সাংসদদের আগমন হল। পাশাপাশি রাজ্যসভায় শাসক শিবির এনডিএর আসন সংখ্যাও অদল বদল হল। রাজ্যসভায় এনডিএর আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫। তার মধ্যে একক দল হিসেবে বিজেপির আসন সংখ্যা ৯৬।

ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ রাজ্যসভায় ১১ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। তাদের মধ্যে নয় জন বিজেপির। দু'জন তার সহযোগী, জনতা দল ইউনাইটেড এবং এনসিপি (অজিত পাওয়ারের দল) সাংসদ।

rajya sabha nda

রাজ্যসভায় ১২ টি শূন্যপদ তৈরি হয়েছিল। সেখানে ১১ টি দখল করল এনডিএ। আর একটি আসন কংগ্রেস পেয়েছে। তেলেঙ্গানা থেকে ওই আসন পেয়েছে তারা। রাজ্যসভায় এখন একক বৃহত্তম দল বিজেপি। গেরুয়া শিবির একাই ৯৬ টি আসন পেয়ে রয়েছে। এনডিএ শিবির তারপরেও এখনও রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা পেল না। কারণ, তারা এখনও রাজ্যসভায় ১১৯ টি আসনের লক্ষ্যমাত্রা পেরোতে পারেনি।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক, মৎস্য, পশুপালন ও দুগ্ধমন্ত্রী জর্জ কুরিয়েন।
ক্ষমতাসীন জোটেরও রয়েছে ছয় জন মনোনীত সদস্য ও একজন স্বতন্ত্র সদস্যের সমর্থন। কংগ্রেসের অতিরিক্ত আসনের সঙ্গে উচ্চকক্ষে বিরোধীদের সংখ্যা এখন ৮৫।
রাজ্যসভার ২৪৫ টি আসন রয়েছে। যদিও বর্তমানে আটটি শূন্যপদ রয়েছে। জম্মু ও কাশ্মীরের চারটি এবং মনোনীত সদস্যদের জন্য চারটি আসন রয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বিজেপি প্রার্থীদের মধ্যে অসমের রঞ্জন দাস ও রামেশ্বর তেলি, বিহারের মনন কুমার মিশ্র, হরিয়ানার কিরণ চৌধুরী, মহারাষ্ট্রের ধীরিয়া শীল পাতিল, ওড়িশার মমতা মোহন্ত, রাজস্থানের রবনীত সিং বিট্টু এবং ত্রিপুরার রাজীব ভট্টাচার্য রয়েছেন।

তেলেঙ্গানা থেকে কংগ্রেসের অভিষেক মনু সিংভি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠীর নীতিন পাটিল মহারাষ্ট্র থেকে নির্বাচিত হয়েছেন। আরএলএম-এর উপেন্দ্র কুশওয়াহা বিহার থেকে উচ্চকক্ষে জায়গা করে নিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+