NDA না INDIA কোন জোটে ? লোকসভা নির্বাচনের পরিকল্পনা জানালেন মায়াবতী
সব দল বিএসপির সঙ্গে জোট করতে আগ্রহী। কিন্তু তাঁর দল এনডিএ বা ইন্ডিয়া কারও সঙ্গে জোট করতে আগ্রহী নয়। এমন কী জোট করার কোনও প্রশ্নই নেই। মাইক্রোব্লগিং সাইটের পোস্টে এমনটাই বলেছেন বিএসপির প্রধান মায়াবতী।
বিএসপি সুপ্রিমো এমন একটি সময়ে এই মন্তব্য করলেন, যার ২৪ ঘখন্টার মধ্যে মুম্বইতে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক বসতে চলেছে। সেই বৈঠকে সাধারণ নির্বাচনকে লক্ষ্য করে বিজেপির বিরুদ্ধে একটি যৌথ প্রচার কৌশল তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

মায়াবতীর অভিযোগ এনডিএ হোক কিংবা ইন্ডিয়া উভয়ের মধ্যেই এমন সব দল রয়েছে, যারা দরিদ্র বিরোধী, বর্ণবাদী, সাম্প্রদায়িক, ধনী ও পুঁজিপতিদের নিয়ে গঠিত। আর এদের বিরুদ্ধেই বিএসপির সংগ্রাম অব্যাহত রয়েছে। তাই এইসব জোটের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রশ্নই ওঠে না।
মায়াবতী আরও বলেছেন, এইসব দলেই সকলেই বিএসপির সঙ্গে জোট করতে আগ্রহী। তিনি বলেন, বিরোধীরা তাঁর সঙ্গে বিজেপির জোটের অভিযোগ তোলে। আর তিনি যদি তা না করেন, তাহলে ধর্মনিরপেক্ষ। বিষয়টিকে কটাক্ষ করে তিনি বলেন, এটা চরম অন্যায়।
মায়াবতী জানিয়েছেন, বিএসপি ২০০৭ সালের বিধানসভা নির্বাচনের মতো মতো আসন্ন লোকসভা নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। এব্যাপারে বারে বারে ভুল তথ্য ছড়ানো উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
প্রাক্তন মন্ত্রী ইমরান মাসুদকে বহিষ্কারের কথা উল্লেখ করে বিএসপি বলেছে, দল থেকে বহিষ্কার পরে সাহারানপুরের প্রাক্তন বিধায়ক কংগ্রেসের শীর্ষ নেতাদের প্রশংসা করতে ব্যস্ত। তাই মানুষের কাছে প্রশ্ন ওঠা স্বাভাবিক কেন তিনি দল ছেড়ে অন্য দলে গিয়েছেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications