NDA Meeting Live Updates: নবগঠিত এনডিএ-র বৈঠক শেষে নতুন ভারত গড়ার ডাক নরেন্দ্র মোদীর
NDA Meeting Live Updates: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই বৈঠকে অন্তত বিজেপির পাশাপাশি অন্তত ৩৮ টি দল যোগ দেবে। এমনটাই জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ২৬ টি দল নিয়ে বেঙ্গালুরুতে বৈঠকে বসছে বিরোধীরা। মঙ্গলবারই সেই বৈঠক হওয়ার কথা। আর এর মধ্যেই বিজেপির এই বৈঠকের ডাক খুবই তাৎপর্যপূর্ণ।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা টুইট করেন, আমাদের সভ্যতাগত দ্বন্দ্ব ইন্ডিয়া ও ভারতকে কেন্দ্র করে। ব্রিটিশরা আমাদের দেশের নাম দিয়েছে ইন্ডিয়া। সেই ঔপনিবেশিক উত্তরাধিকার থেকে নিজেদেরকে মুক্ত করার চেষ্টা করতে হবে। আমাদের পূর্বপুরুষেরা ভারতের জন্য লড়াই করেছেন। আমরাও ভারতের জন্য লড়াই করে যাব। বিজেপির লড়াই ভারতের জন্য।
READ MORE












Click it and Unblock the Notifications