দশম শ্রেণিতে দরকার নেই পর্যায় সারণি! ডারইউনের বিরর্তন তত্ত্বের পরে সিলেবাস আরও 'হাল্কা' করল NCERT

এবার দশম শ্রেণির সিলেবাস থেকে পর্যায় সারণি অপসারণ করল এনসিইআরটি। এর আগে নবম ও দশম শ্রেণির পাঠ্পুস্তক থেকে চার্লস ডারউইনের বিবর্তন তত্ত্ব অপসারণ করে এনসিইআরটি। যা নিয়ে যথেষ্টই বিতর্ক তৈরি হয়েছিল। এবারও পর্যায় সারণি বাদ দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

প্রসঙ্গত করোনা মহামারীর সময় অস্থায়ীভাবে পর্যায় সারণি সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছিল। এবার একেবারে তা সিলেবাস থেকে বাদ দেওয়া হল। তবে এনসিইআরটির এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানী থেকে শিক্ষকমহল, সবাই।

 দশম শ্রেণিতে দরকার নেই পর্যায় সারণি, বলছে NCERT

এনসিইআরটির এই সিদ্ধান্তের ফলে যেসব ছাত্র একাদশ-দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে, তাঁরাই একমাত্র পর্যায় সারণি নিয়ে পড়াশোনা করবে। অন্যদের সেই সুযোগ থাকছে না। এখনও পর্যন্ত সারা ভারতে বিভিন্ন বোর্ড দশম শ্রেণিতে বিজ্ঞানের বাধ্যতামূলক বিষয় হিসেবে পর্যায় সারণি পড়িয়ে থাকে।

সাধারণভাবে পর্যায় সারণি রসায়ন শিক্ষার ভিত্তি তৈরি করে। এব্যাপারে শিক্ষকরা বলছেন, দশম শ্রেণি থেকে এটিকে বাদ দেওয়া শিক্ষার্থীদের প্রয়োজনীয় রসায়নিক নীতিগুলি বোঝার ক্ষেত্রে প্রাথমিক অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। তাঁরা বলছেন, এইভাবে ডারউইনের বিবর্তন তত্ত্বও জীবনবিজ্ঞানের একটি মৌলিক ধারণা, যা শিক্ষার্থীদের থেকে দূরে রাখা হয়েছে।

 দশম শ্রেণিতে দরকার নেই পর্যায় সারণি, বলছে NCERT

এনসিইআরটির পাঠ্যপুস্তক নিয়ে অতীতেও বিতর্ক তৈরি হয়েছে। সাধারণভাবে ২০১৪ সালে কেন্দ্রে সরকার পরিবর্তনের পরে পাঠ্যপুস্তকে পরিবর্তন বিশেষ আকার নিয়েছে। সমালোচকরা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিশেষ রাজনৈতিক মতাদর্শ প্রচারের অভিযোগ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+