গোপন তথ্য লস্করের হাতে তুলে দেওয়ার অভিযোগ! গ্রেফতার এনআইএ'য়ের উচ্চপদস্থ আধিকারিক
গোপন তথ্য লস্করের হাতে তুলে দেওয়ার অভিযোগ! গ্রেফতার এনআইএ'য়ের উচ্চপদস্থ আধিকারিক
এযেন সর্ষের মধ্যেই ভূত! জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ'র হাতে গ্রেফতার অরবিন্দ দ্বিবীজয় ত্যাগি। এনআইএ'য়ের প্রাক্তন আধিকারিক হিসাবে দীর্ঘদিন কর্মরত ছিলেন তিনি। দেশের নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য ফাঁস করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে।
সুত্রের খবর, মোটা অর্থের বিনিময়ে লস্কর-ই-তৈবার মতো জঙ্গি সংগঠনের হাতে দেশের গোপন তথ্য তুলে দিতেন অরবিন্দ। এমনকি পুলিশের তথ্যও ফাঁস হয়ে যেত। বিস্ফোরক এই তথ্য হাতে পাওয়ার পরেই গ্রেফতার করা হয় অরবিন্দ দ্বিবীজয় ত্যাগি'কে।

সুত্রের খবর, এই মামলায় আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের জেরা করেই অরবিন্দ দ্বিবীজয় ত্যাগি'র খোঁজ পান তদন্তকারীরা। যদিও এই বিষয়টি এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ত্যাগিকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। দফায় দফায় জেরা করেও পরিস্থিতি বোঝার চেষ্টা করা হচ্ছে।
জানা গিয়েছে, ৬ নভেম্বর ২০২১ সালের একটি মামলার তদন্তে নামে জাতীয় তদন্তকারী সংস্থা। আর এই ঘটনায় লস্কর যোগ পান তদন্তকারী আধিকারিকরা। এমনকি বিভিন্ন ভাবে ভারতে নাশকতা চালাতে ভারত থেকেই জঙ্গিদের সাহায্য করা হয় বলেও চাঞ্চল্যকর তথ্য হাতে পান এনআইএ'র আধিকারিকরা।
আর এই তদন্ত চলাকালীনই অরবিন্দ দ্বিবীজয় ত্যাগি'র বেশ কিছু বিষয় নজরে আসে তদন্তকারীদের। এমনকি তাঁর গতিবিধিও বেশ সন্দেহজনক আসে।
জানা যায়। এরপরেও নির্দিষ্ট বেশ কিছু তথ্যের ভিত্তিতে অরবিন্দ দ্বিবীজয় ত্যাগিকে নজরবন্দি করা হয়। শুধু তাই নয়, তাঁর বাড়িও রীতিমত তলাশি চালানো হয়। সেখান থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। জানা যাচ্ছে, ত্যাগি বেশ কিছু গোপন নথি জঙ্গিদের হাতে তুলে দিয়েছে।
এমনকি দেশের গোপন তথ্যও তুলে দেওয়া হত লস্করের মতো পাকিস্তান জঙ্গি সঙ্গঠনের হাতে। খোদ এক পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এই ঘটনায় গ্রেফতার হওয়াতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
এনআইএ সুত্রে খবর, অরবিন্দ দ্বিবীজয় ত্যাগি একা নন, এর পিছনে বড় কোনও চক্র বা মাথা কাজ করছে বলে দাবি তদন্তকারীদের। আর সেটাই এখন খুঁজে বের করা চ্যালেঞ্জের। তবে অরবিন্দ দ্বিবীজয় ত্যাগি একজন সাহসী অফিসার হিসাবেই পরিচিত পুলিশ মহলে। এমনকি একাধিক পুরস্কারও পেয়েছেন তিনি।
এমনকি সাহসিকতার জন্যে গ্যালেন্ট্রি অ্যাওার্ডেও সম্মানিত হয়েছিলেন বলে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর। ফলত এই ঘটনায় স্বভাবতই অস্বস্তি বেড়েছে পুলিশমহলে। যদিও এখনও পর্যন্ত এনআইএ'য়ের তরফে কোনও ঘোষণা করা হয়নি।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications