মোদি সরকারের ‘হর ঘর তিরঙা’ অভিযান সফল, দশ দিনে বিক্রি এক কোটির বেশি পতাকা
মোদি সরকারের ‘হর ঘর তিরঙা’ অভিযান সফল, দশ দিনে বিক্রি এক কোটির বেশি পতাকা
আসছে স্বাধীনতা দিবস। হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। এই বিশেষ দিনের জন্য সকলেই অপেক্ষা করে থাকেন। সারা দেশে ছড়িয়ে থাকা দেড় লক্ষ পোস্ট অফিসগুলি মোদী সরকারের 'হর ঘর তেরঙা’ অভিযানকে সফল করতে অনেক অবদান রেখেছে। সরকারি সূত্রে জানা গিয়েছে ১০ দিনে ভারতীয় পোস্ট অফিস (DoP) এক কোটিরও বেশি জাতীয় পতাকা বিক্রি করেছে। ডাক বিভাগে জাতীয় পতাকা ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

অনলাইনেও পতাকা বিক্রি হচ্ছে
ইন্ডিয়া পোস্ট পোস্ট অফিসের পাশাপাশি অনলাইন মাধ্যমেও এই পতাকা বিক্রি করেছে। ১০ দিনের মধ্যে এক কোটিরও বেশি জাতীয় পতাকা বিক্রি করেছে তারা। ডাক বিভাগ সূত্রে জানা গিয়েছে, দেশেজূড়ে ৪.২ লক্ষ ডাককর্মী, শহর, গ্রাম সীমান্তে 'হর ঘর তিরঙা' প্রচারণাকে উত্সাহের সঙ্গে প্রচার করেছে।

পতাকার মূল্য ২৫ টাকা
ভারতীয় পোস্ট অফিসের মাধ্যমে জাতীয় পতাকা বিক্রি করা হবে। অর্থাৎ ১৫ অগাস্ট পর্যন্ত শুধু পোস্ট অফিসে জাতীয় পতাকা পাওয়া যাবে। যেকোনও ব্যক্তি তার নিকটস্থ পোস্ট অফিসে ২৫ টাকা দিয়ে জাতীয় পতাকা কিনতে পারেন। শুধু তাই নয়, অনলাইনেও কিনতে পারবেন। অনলাইনে বিক্রয়ের জন্য, ডাক বিভাগ সারাদেশে যেকোনোও ঠিকানায় বিনামূল্যে বাড়িতে ডেলিভারিও করছে। এখন পর্যন্ত অনলাইনে ১.৭৫ লক্ষ মানুষ পতাকা কিনেছেন।

‘হর ঘর তিরঙ্গা' কী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন যে, ভারতের স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী উপলক্ষে 'আজাদি কা অমৃত মহোৎসব' পালিত হবে। এই সময় ১৩ অগাস্ট থেকে ১৫ অগাস্টের মধ্যে একটি বিশেষ প্রচার হল 'হর ঘর তিরঙ্গা', যারই আয়োজন এটি। এই প্রচারের সময়, প্রধানমন্ত্রী মোদি প্রত্যকের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হল মানুষের হৃদয়ে দেশপ্রেমের বোধ জাগিয়ে তোলা এবং যারা জাতি গঠনের জন্য অক্লান্ত পরিশ্রম করে তাদের অবদানকে স্মরণ করা। সেই সঙ্গে শহীদদেরও স্মরণ করা। এটি ভারত সরকারের একটি উদ্যোগ।
-
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার












Click it and Unblock the Notifications