Onion Export: পেঁয়াজের দাম কমাতে 'সার্জিকাল স্ট্রাইক' মোদীর, গম নিয়েও বড় সিদ্ধান্ত
Onion Export: হঠাত করে বাড়ছে পেঁয়াজের দাম! আর তা কিনতে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। আর সেই আঁচ পেল মোদী সরকারও। আর তাই দেশের বাজারে পেঁয়াজের দাম ঠিক রাখতে কার্যত বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। পেঁয়াজ রফতানির উপর পাকাপাকি ভাবে নিষেধাজ্ঞা জারি করা হল।
আগামী ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দীর্ঘ এই সময় কোনও পেঁয়াজ যাতে দেশের বাইরে রফতানি না করা হয়য় সেদিকে কড়া নজরদারি চালানোর কথাও বলা হয়েছে। তবে কোনও দেশে পেঁয়াজ পাঠাতেই হয় সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে।

এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শুধু তাই নয়, অনুমতি পেলেই পেঁয়াজ রফতানি (Onion Export) করা সম্ভব হবে বলেও জানানো হয়েছে।বলে রাখা প্রয়োজন, পেঁয়াজ প্রতি কেজি এই মুহূর্তে বাজারে ৬০ টাকা দরে বিকোচ্ছে। কোনও কোনও জায়গায় ৭০ থেকে ৮০ টাকাও ছাড়িয়ে গিয়েছে দাম। এই অবস্থায় চলতি বছরেই রফতানি শুল্ক বাড়িয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার।
যা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর রয়েছে। মূলত দেশের বাজারে পেঁয়াজের জোগান (Onion Export) যাতে ঠিক থাকে এবং দাম নিয়ন্ত্রণ রাখা যায় সেজন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের তরফে। এবার পরিস্থিতি বুঝে পেঁয়াজের রফতানিতেই নিষেধাজ্ঞা জারি করল সরকার। আর এই নির্দেশিকা সামনে আসতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
বিশেষ করে নাসিকে কৃষকরা পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের দাবি, পেঁয়াজ ভালো উৎপাদন হয়েছে। এই অবস্থায় রফতানি বন্ধ থাকলে কৃষকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে। অনেক টাকা লোকসান হয়ে যাবে বলেও দাবি। অন্যদিকে গমের দাম নিয়ন্ত্রণ রাখতেও পদক্ষেপ করা হয়েছে। ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার গুদাম থেকে ২৫ লক্ষ টন গম বাজারে সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে মার্চ মাসের মধ্যে এই গম গুদাম থেকে ধাপে ধাপে গোটা দেশে সরবরাহ করা হবে। ওপেন মার্কেন সেল স্কিম (OMSS)-এর অধীনে এই কাজ করা হবে। এমনটাই জানা গিয়েছে। অন্যদিকে চিনির দাম যাতে নিয়ন্ত্রণে থাকে সে বিষয়ে কড়া নজরদারী সরকার চালাবে। এমনকি চিনি কলগুলিকেও এই বিষয়ে সতর্ক থাকার কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications