অষ্টমীতে ১০০ লাখ কোটি অঙ্কের Gati Shakti Yojana-এর উদ্বোধন করবেন মোদী! খুলে যাবে রোজগারের নয়া দিগন্ত
অবশেষে সেই যোজনার আনুষ্ঠানিক ভাবে ঘোষণার সুযোগ চলে এসেছে। আগামী বুধবার অর্থাৎ ১৩ অক্টোবর gati shakti yojana-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ব্যাপক ভাবে দেশজুড়ে চাকরির সুযোগ করে দেওয়ার লক্ষ্যে গত ১৫ অগস্ট সবথেকে দামি যোজনা শুরু করার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্লা থেকে এহেন বড় ঘোষণা করেন তিনি।
অবশেষে সেই যোজনার আনুষ্ঠানিক ভাবে ঘোষণার সুযোগ চলে এসেছে। আগামী বুধবার অর্থাৎ ১৩ অক্টোবর gati shakti yojana-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০০ লাখ কোটি অঙ্কের এই যোজনা দেশে একদিকে যেমন রোজগারের সুযোগ করে দেবে অন্যদিকে আবার সুযোগও করে দেবে।
দেশের মানুষের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই যোজনার টার্গেট কি?
গত ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের দিনে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। আর সেই সময়ে এই যোজনার ঘোষনা করা হয়। এই যোজনা সবথেকে দামি যোজনা। ১০ লাখ কোটি টাকার এই যোজনা। মনে করা হচ্ছে এই যোজনা দেশের মাস্টার প্ল্যানে এবং ইনফ্রাস্ট্রাকচার তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেবে। দেশের মানুষের সুবিধার্থে এই যোজনার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এই যোজনার মাধ্যমে দেশের বেকার যুবক-যুবতিদের একটা রোজগারের রাস্তা খুলে যাবে। শুধু তাই নয়, এই যোজনার মাধ্যমে দেশের ইনফ্রাস্ট্রাকচারকে আরও বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। এই যোজনার মাধ্যমে লোকাল ম্যানুফেকচারিং বিশ্বে একটা জায়গা পেতে সাহায্য করবে। এই যোজনার মাধ্যমে Holistic Infrastructure দেশে তৈরি করা যাবে। পরিবহণ ক্ষেত্রেও এই যোজনা অসাধারণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

এই স্কিমেরও আত্মপ্রকাশ ঘটতে পারে
বিভিন্ন সূত্রে পাওয়া খবরে ভিত্তিতে জানা যাচ্ছে, Gatishakti Scheme এবং National Monetisation Infrastructure Pipeline একসাথেই আগামী বুধবার শুরু করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলে রাখা প্রয়োজন, National Monetisation Infrastructure Pipeline ছয় লাখ কোটি টাকার স্কিম। উল্লেখ্য, এই নয়া প্রকল্পের হাত ধরে দেশের কোনও সম্পত্তি বিক্রি করছে না সরকার। যে সমস্ত সম্পত্তি কম ব্যবহার করা হয়, তার থেকে আর্থিক লাভ পাওয়ার চেষ্টায় নয়া উদ্যোগ শুরু করেছে সরকার। আপাতত চার বছরের দিকে তাকিয়ে এই নয়া উদ্যোগ শুরু করল মোদী সরকার। প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে প্রবল আর্থিক দুর্যোগের পর এই নয়া প্রকল্পের কার্যকারিতা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়েছে।

ব্যাপক ভাবে রোজগারে সুযোগ
এই যোজনার মাধ্যমে ভারত সমস্ত ম্যানুফেকচারিং প্রোডাক্টকে প্রমোট করবে। গতি শক্তি যোজনার মাধ্যমে বেকারদের রজগারের ক্ষেত্রে একটা রাস্তা খুলে যাবে। এই যোজনাতে সুবিধা লোকাল সংস্থাগুলিকে দেওয়া হবে। অর্থাৎ মেড ইন ইন্ডিয়া লেখা রয়েছে এমন প্রোডাক্টকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ছোট, কুটির শিল্পকে বিশেষ কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে। MSME সেক্টরকে আরও এগিয়ে দিতে বিভিন্ন ভাবে সাহায্য করা হবে। এতে আরও বেশি অরে ইনফ্রাস্ট্রাকচার বিস্তার লাভ করবে বলেও মনে করা হচ্ছে। এই যোজনার আরও একটি লক্ষ্য হল ৭৫ দিনে ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস দেশের প্রত্যেক জায়গাতে পৌছে যাবে।












Click it and Unblock the Notifications