ভারত সরকারের বিজ্ঞাপনেও মোদী আনছেন বিগ বি-কে

নয়াদিল্লি, ১ জানুয়ারি: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিজ্ঞাপনে এ বার দেখা যাবে সুপারস্টার অমিতাভ বচ্চনকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। কোন কোন বিজ্ঞাপনে অমিতাভ থাকবেন, তা নিয়ে সরকার অবশ্য মুখে কুলুপ এঁটেছে।

নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন বিজ্ঞাপনে এনেছিলেন অমিতাভ বচ্চনকে। তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছিল। বিশেষত গুজরাত পর্যটনের বিজ্ঞাপনে জলদগম্ভীর কণ্ঠে বিগ-বি বলতেন, "আইয়ে, কুছ দিন তো বিতাকে যাইয়ে গুজরাত মেঁ" (আসুন, কিছুদিন তো কাটিয়ে যান গুজরাতে)।

ককক

ওয়াকিবহাল মহলের মতে, গুজরাত পর্যটন এর পরই ব্য়বসার শ্রীবৃদ্ধি লক্ষ্য করে। অমিতাভের আপিল জনমনে প্রভাব ফেলেছিল বলে মনে করা হয়। রুপোলি পর্দার এই শাহেনশাহকে এ বার ভারত সরকারের বিজ্ঞাপনে আনতে উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রী।

গুজরাতের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে সাফল্যই শুধু নয়, অমিতভা বচ্চন প্রধানমন্ত্রীর প্রিয় অভিনেতাও বটে। এখনও সময় পেলে অমিতাভের পুরনো ছবিগুলি দেখেন নরেন্দ্র মোদী। প্রিয় অভিনেতাকে কাছে পেতে তাই তিনি মরিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+