আজকের যুগ যুদ্ধের নয়! রাশিয়ার ইউক্রেন আক্রমণের মধ্যে পুতিনকে বার্তা মোদীর
রাশিয়া সম্প্রতি আক্রমণ করেছে ইউক্রেনের উপর। সেই যুদ্ধ ছ-মাসাবধিকাল ধরে চলছে। বর্তমানে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন যুদ্ধবাজ বলে বিশ্বে পরিচিত হয়ে উঠছেন।
রাশিয়া সম্প্রতি আক্রমণ করেছে ইউক্রেনের উপর। সেই যুদ্ধ ছ-মাসাবধিকাল ধরে চলছে। বর্তমানে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন যুদ্ধবাজ বলে বিশ্বে পরিচিত হয়ে উঠছেন। সেই পুতিনকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, আজকের যুগ যুদ্ধের নয়। শুক্রবার জি ২০-র বৈঠকে এই কথা বলেন প্রধানমন্ত্রী মোদী।

রাশিয়া ও ভারতের দুই রাষ্ট্রনায়ক কৌশলগত স্থিতিশীলতা, বাণিজ্য, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিস্থিতিতে জাতিসংঘ ও জি ২০-তে দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত বিষয় নিয়ে এই আলোচনা করেন। ইউক্রেন যুদ্ধ নবম মাসে প্রবেশ করার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছিলেন, আজকের যুগ যুদ্ধের নয়।
শুক্রবরা উজবেকিস্তান সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদী ও পুলিথ দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেখানে তিনি বলেন, আজকের যুগ যুদ্ধের নয়। তাই আমরা কীভাবে শান্তির পথে অগ্রসর হতে পারি, তা নিয়ে কথা বলার সুযোগ পাবো। ভারত-রাশিয়া বেশ কয়েক বছর ধরে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলেছে।
জবাবে পুতিন বলেন, রাশিয়া চায় যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ শেষ হোক। আমি ইউক্রেনের সংঘাতের বিষয়ে আপনার অবস্থান এবং আপনার উদ্বেগের বিষয়েও জানি। আমরা চাই এই সমস্যার সমাধান দ্রুত হোক। এই যুদ্ধে কী ঘটছে, তা আমরা আপনাকে অবগত রাখব।
পশ্চিমা দেশগুলির চাপ সত্ত্বেও ভারত এখন পর্যন্ত ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়ার সমালোচনা করা থেকে বিরত থেকেছে। ভারত আলোচনার মাধ্যমে সংকট সমাধানের জন্য জোর দিচ্ছে। পুতিন পরের বছর এসসিওর সভাপতিত্ব গ্রহণের জন্য ভারতকে অভিনন্দন জানিয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি ছাড়াও চিনা রাষ্ট্রপতি শি জিনপিংও ২০২৩ সালে এসসিও-র সভাপতিত্বের জন্য ভারতকে অভিনন্দন জানিয়েছেন।
ফেব্রয়ারিতে শুরু হওয়া যুদ্ধের কারণে আটকে পড়া ভারতীয় ছাত্রদের সরিয়ে নিতে সাহায্য করার জন্য প্রশানমন্ত্রী মোদী রাশিয়া এবং ইউক্রেনকে ধন্যবাদ জানিয়েছেন। ইউক্রেনে এমবিবিএস অধ্যয়নরত হাজার হাজার ভারতীয় ছাত্রকে ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণের পর তাদের পড়াশোনা ছেড়ে দিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল।
ভারত সরকার ইউক্রেন থেকে ২২ হাজারের বেশি ভারতীয়কে সরিয়ে নেওয়ার জন্য বিশেষ ফ্লাইটের আয়োজন করেছিল। প্রধানমন্ত্রী মোদী বলেন, আমরা ভারত-রাশি দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে এবং বিভিন্ন বিশয়ে ফোনে বেশ কয়েকবার কথা বলেছি। আমরা খাদ্য, জ্বালানি, সার, নিরাপত্তা বিষয়ক কথা বলেছি। আমরা তাই রাশিয়াকে ধন্যবাদ জানাতে চাই।












Click it and Unblock the Notifications