Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যত কাঁদা ছুড়বেন পদ্ম ততই প্রস্ফুটিত হবে! রাজ্যসভায় হট্টগোলের মধ্যেই বিরোধীদের নিশানা মোদীর

বুধবারে লোকসভার পরে বৃহস্পতিবার রাজ্যসভায় প্রধানমন্ত্রীর নিশানায় কংগ্রেস-সহ বিরোধীরা। মোদী-আদানি ভাই ভাই স্লোগানের মধ্যে তিনি বলেন, বিরোধীদের কাছে কাদা আছে তাই ছুড়ছেন।

রাজ্যসভায় আদানি ইস্যুতে বিরোধীদের স্লোগানের মধ্যেই জবাবি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যসভায় মোদী-আদানি ভাই-ভাই স্লোগানের মধ্যে প্রধানমন্ত্রী মোদী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগেকে কটাক্ষ করেন।

কংগ্রেসকে কটাক্ষ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশবাসী অগণিত সমস্যার সামনে পড়লেও তার সমাধান করতে পারেনি কংগ্রেস। এর আগে অবশ্য কংগ্রেসের তরফে অধীর চৌধুরী কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রী কখনই মিডিয়ার মুখোমুখি হতে চান না, কারণ তিনি অস্বস্তিকর প্রশ্ন শুনতে চান না।

 মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছেন

মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছেন

বিরোধীদের স্লোগান চলেছে আদানিদের গুলামি বন্ধ করো। মোদী-আদানি ভাই-ভাই। এরই মধ্যে প্রধানমন্ত্রী কংগ্রেসকে নিশানা করে বলেন, দেশবাসী তাঁদের সঙ্গে রয়েছেন। মানবুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। দেশবাসী সময়ে সময়ে কংগ্রেসকে শাস্তি দিয়েছে বলেও মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস যদি আদিবাসীদের জন্য ভাল কাজ করত, তাগলে ২১ শতকের তৃতীয় দশকে তাঁকে কঠোর পরিশ্রম করতে হতো না। এবারের বাজেটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অনেক বেশি বরাদ্দ করা হয়েছে। তিনি বলেন, আজাদি কা অমৃত কালের সময় সবাইকে উপকৃত করার জন্য পরিকল্পনাগুলিতে স্যাচুরেশন স্তর অর্জনের লক্ষ্যমাত্রা রেখেছে সরকার। এটাই সত্যিকারের ধর্মনিরপেক্ষতা বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

কংগ্রেসের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে বিজেপি

প্রধানমন্ত্রী মোদী কংগ্রেসকে কটাক্ষ করতে গিয়ে বলেছেন, কংগ্রেসের দুর্দশা তিনি বুঝতে পারেন। বিজেপি ভারতে কংগ্রেসের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। তিনি এই সময় গত ৯ বছরে তাঁর শাসনকালে উন্নয়নের ফিরিস্তি দেন। তিনি বলেন গত ৩-৪ বছরে সারা দেশে প্রায় ১১ কোটি বাড়িতে কলের জলের সংযোগ পৌঁছেছে। তিনি অভিযোগ করেন, কংগ্রেস উন্নয়নে বাধা তৈরি করেছে।

প্রধানমন্ত্রী কুছ তো বলো

প্রধানমন্ত্রী বলে চলেছেন, ২০১৪ সাল পর্যন্ত দেশের অর্ধেকের বেশি জনসংখ্যা ছিল ব্যাঙ্কিং সুবিধা ছাড়াই। আর গত ৯ বছরে ৪৮ কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। প্রধানমন্ত্রী অভিযোগ করেন কংগ্রেস গরিবি হঠাও স্লোগান দিলেন ৪ দশকের বেশি সময় ধরে কিছুই করেনি। এরই মধ্যে বিরোধীদের থেকে আদানির কথা উল্লেখ করে আওয়াজ ওঠে, প্রধানমন্ত্রী কুছ তো বলো।

কাদা ছোড়াছুড়িতে আরও পদ্ম ফুটবে

রাজ্যসভায় স্লোদানের মধ্যে চেয়ারম্যান জগদীপ ধনখড় সদস্যদের মর্যাদা পালন করতে এবং আসন গ্রহণ করতে অনুরোধ করেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, ২০১৪ সালে তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই সময় তিনি দেখেছিলেন, কংগ্রেস সব জায়গায় সমস্যা তৈরি করে রেখেছে। প্রধানমন্ত্রী বলেন, কিছু সদস্যের বক্তৃতা এবং বিবৃতি খুবই হতাশাজনক। তিনি বলেন, বিরোধীদের কাদা ছোড়াছুড়িতে আরও পদ্ম ফুটবে। কিনি বলেন, ওদের কাছে কাদা থাকলেও, তাঁর কাছে রয়েছে গুলাল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+