'ভূমিকম্প' কোথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় হাসির রোল লোকসভায়

৫ বছরের কার্যকাল তো শেষ হয়ে এল। কিন্তু ভূমিকম্প কই। বুধবার এই প্রশ্ন তুলে লোকসভায় সরব হলেন নরেন্দ্র মোদী। আর সেই সঙ্গে রাহুল গান্ধীকে কটাক্ষে পুরো ভরিয়ে দেন।

৫ বছরের কার্যকাল তো শেষ হয়ে এল। কিন্তু ভূমিকম্প কই। বুধবার এই প্রশ্ন তুলে লোকসভায় সরব হলেন নরেন্দ্র মোদী। আর সেই সঙ্গে রাহুল গান্ধীকে কটাক্ষে পুরো ভরিয়ে দেন। প্রধানমন্ত্রী কোনও রাখ-ঢাক না করেই বলেন, 'আমরা প্রায়ই শুনতাম ভূমিকম্প হবে। কিন্তু ভূমিকম্পই তো হল না। কখনও প্লেন ওড়ানো হল। কিন্তু গণতন্ত্রের পিলারটা এতটাই উঁচু যে সেই প্লেন সেখানে পৌঁছতেই পারল না।'

ভূমিকম্প কোথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় হাসির রোল লোকসভায়

২০১৬ সালে রাহুল গান্ধী দাবি করেছিলেন যে মোদী সরকারের দুর্নীতি নিয়ে যদি তাঁকে ১৫ মিনিট সংসদে বলতে দেওয়া হয় তাহলে ভূমিকম্প এসে যাবে। সেই মন্তব্য-কেই এদিন আধার করে নরেন্দ্র মোদী রাহুল গান্ধী-কে নিশানা করেন।

শীতকালীন অধিবেশনে অরুণ জেটলি যখন রাফালে নিয়ে বর্কতব্য় পেশ করছিলেন তখন লোকসভায় কাগজের প্লেন উড়িয়েছিলেন কংগ্রেস সাংসদরা। এদিন সমাপ্তি ভাষণে সেই ঘটনাকেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী মোদী। যাঁকে উদ্দেশ্য করে মোদীর এইসব কটাক্ষ উড়ে আসছিল সেই রাহুল গান্ধী অবশ্য এই সময় লোকসভায় ছিলেন না।

এই প্রসঙ্গের রেশ টেনেই মোদী 'জড়িয়ে ধরা' নিয়েও হাস্যরসের উদ্রেক করেন। কারণ লোকসভায় প্রধানমন্ত্রীকে বেনজির আক্রমণের পর রাহুল গান্ধী তাঁকে গিয়ে জড়িয়ে ধরেছিলেন। যে ঘটনাকে সকলকেই চমকে দিয়েছিল। এদিন বিদায়ী ভাষণে সেই প্রসঙ্গ টেনে মোদী বলেন, 'আমি প্রথমবার এখানে এসেছি, অনেক কিছু জানতেও পারলাম, প্রথমবার জানতে পারলাম গলা জড়িয়ে ধরা আর গলা ধরে ঝুলে পড়ার মধ্যেকার ব্যবধানটা, সেইসঙ্গে প্রথমবার দেখতেও পেলাম যে চোখ টিপে কীভাবে ধৃষ্টতা করা যায়।'

এই হাস্যরসেই যে লোকসভার বিদায়ী ভাষণে ধরে রেখেছিলেন মোদী এমনটাও নয়। পাঁচ বছর ধরে সংসদ চালানোর অধ্যক্ষ সুমিত্রা মহাজন দক্ষতার পরিচয় রেখেছেন বলেও তাঁকে অভিন্দন জানান। প্রধানমন্ত্রী বলেন, 'এই লোকসভার ১৮টি অধিবেশনের মধ্যে ৭টি অধিবেশনে ১০০ শতাংশ প্রোডাক্টিভিটি। সব অধিবেশন মিলিয়ে উপস্থিতির হার ৮৫ শতাংশ। ১৬ তম লোকসভায় সবচেয়ে মহিলা সাংসদ নির্বাচিত হয়েছেন। ৪৪ জন মহিলা সাংসদ প্রথমবার নির্বাচিত হয়েছিলেন।'

এই ১৬ তম লোকসভায় তারা ২১৯টি বিল আনা হয়েছিল। এরমধ্যে ২০৩টি বিল পাস করা হয়েছে বলেো জানান মোদী। ১৪০০ অপ্রাসঙ্গিক আইনকে চিরতরে মুছে দেওয়া হয়েছে বলেও পরিসংখ্যান দেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+