'খেলা সবে শুরু, মোদী চোর তা প্রমাণ করবই', ফের বিতর্কিত দাবি রাহুল গান্ধীর

খেলা সবে শুরু হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই নরেন্দ্র মোদী ও এনডিএ সরকারের সমস্ত খারাপ কাজকে দেশের মানুষের সামনে তুলে ধরবে কংগ্রেস।

খেলা সবে শুরু হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই নরেন্দ্র মোদী ও এনডিএ সরকারের সমস্ত খারাপ কাজকে দেশের মানুষের সামনে তুলে ধরবে কংগ্রেস। উত্তরপ্রদেশের আমেঠিতে এক দলীয় সভায় এমনই বলে ফের একবার প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

খেলা সবে শুরু, মোদী চোর তা প্রমাণ করবই, ফের দাবি রাহুলের

একেবারে সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল বলেন, যে ব্যক্তি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে বলে শপথ নিয়ে সরকারে এসেছেন, তিনি নিজে ৩০ হাজার কোটি টাকা আম্বানিদের দিয়েছেন। এটা সবে শুরু ধীরে ধীরে আরও অনেক রহস্য ফাঁস করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন রাহুল।

তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে যিনি লড়তে এসেছিলেন, তিনি আম্বানিদের ৩০ হাজার কোটি টাকা দিয়েছেন। এবার দেখবেন। মজা আসবে। আগামী ২-৩ মাস আপনাকে মজা দেখাবো। নরেন্দ্র মোদীর যে কাজ - রাফায়েল চুক্তি, ললিত মোদী, বিজয় মালিয়া, নোটবন্দি, জিএসটি এই সব ঘটনায় চুরি হয়েছে। এক এক করে দেখিয়ে দেব, নরেন্দ্র মোদী চৌকিদার নন, চোর।

কংগ্রেসের স্যোশাল মিডিয়া ভলান্টিয়ারদের নিয়ে রাহুল এই বৈঠক করে কেন্দ্র ও নরেন্দ্র মোদীকে তুলোধোনা করেন। এর আগেও গত সপ্তাহে নরেন্দ্র মোদীকে চোর বলে সম্বোধন করে বিতর্ক বাঁধান রাহুল। তার পাল্টা বিজেপিও সাংবাদিক সম্মেলন করে গোটা গান্ধী পরিবারকে চোর বলে দেগে দেয়। ফের এদিন রাহুলের নতুন করে আক্রমণের পরে বিজেপি কী প্রতিক্রিয়া দেখায় সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+