রাহুল গান্ধী যে পাপ্পু বিদেশের লোক তো জানেন না? তীব্র কটাক্ষ মোদীর মন্ত্রীর
বিদেশের মাটিতে দাঁড়িয়ে একের পর এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন রাহুল গান্ধী। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। আর এর মধ্যেই মুখ খুললেন কেন্দ্রীয় এই মন্ত্রী।
Kiren Rijiju on Rahul Gandhi: রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুর। বিদেশের মাটিতে দাঁড়িয়ে লাগাতার মোদী সরকারকে আক্রমণ শানিয়েছেন রাহুল। শুধু তাই নয়, ভারতে গণতন্ত্র বলে কিছু নেই বলেও বিতর্কিত মন্তব্য করেন তিনি। আর এরপর থেকেই লাগাতার বিজেপির তোপের মুখে কংগ্রেস সাংসদ।
এবার একাধিক ইস্যুকে মাথায় রেখে রাহুলকে তীব্র আক্রমণ কেন্দ্রীয়মন্ত্রীর। শুধু তাই নয়, পাপ্পু বলেও তোপ বিজেপি নেতার। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

স্বঘোষিত রাজকুমার বলে তোপ
কিরণ রিজিজু সম্প্রতি রাহুল গান্ধীর একটি ভিডিও শেয়ার করে তাঁকে স্বঘোষিত রাজকুমার বলে তোপ দাগেন। এমনকি সমস্ত সীমাও পাড় করে ফেলেছেন বলেও রাহুলকে আক্রমণ কেন্দ্রীয়মন্ত্রীর। এমনকি ভারতবর্ষের একতা বজায় রাখার ক্ষেত্রে রাহুল গান্ধী ভয়ঙ্কর হয়ে উঠেছেন বলেও দাবি কেন্দ্রীয়মন্ত্রীর। কার্যত না থেমেই তিনি আরও বলেন, ভারতের মানুষকে উস্কানি দিচ্ছেন রাহুল। তবে ভারতের মানুষ জানেন রাহুল গান্ধী পাপ্পু। কিন্তু বিদেশের মানুষ তো জানেন না আসল পাপ্পু কেন? ফলে তাঁর বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন নয় বলেও মনে করছেন কিরণ রিজেজু।

মাওবাদী চিন্তাধারার সঙ্গেও তুলনা
তবে ভারত বিরোধী শক্তিগুলি রাহুল গান্ধীর এহেন ভারত বিরোধী বক্তব্যকে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে ব্যবহার করছে বলে মনে করেন মোদী ঘনিষ্ঠ এই বিজেপি নেতা। যদিও রাহুল গান্ধীর বক্তব্যে পরেই তীব্র ভাষায় তাঁকে আক্রমণ শানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। রাহুল গান্ধীকে কার্যত একহাত নিয়ে তাঁর দাবি, ব্রিটিশ পার্লামেন্টের প্ল্যাটফর্মকে অপব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, ওই জায়গাতে দাঁড়িয়ে লজ্জাজনক মিথ্যা এবং ভিত্তিহীন দাবি রাহুল করেছেন বলেও এদিন পালটা দাবি করেন বিজেপি নেতা। শুধু তাই নয়, রাহুল গান্ধী ভারতের গণতন্ত্র, সংসদ , বিচার ব্যবস্থা , সামরিক সুরক্ষার সঙ্গে ভারতের মানুষকেও অপমান করেছে বলেও অভিযোগ তাঁর। এমনকি রাহুল গান্ধীর বক্তব্যকে মাওবাদী চিন্তাধারার সঙ্গেও তুলনা করেন বর্ষীয়ান বিজেপি নেতা।

রাহুল গান্ধী দেশের গণতন্ত্র ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ
বলে রাখা প্রয়োজন, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রাহুল গান্ধী দেশের গণতন্ত্র ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ শানান। এমনকি দেশকে বর্বাদ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কেন্দ্রীয় সরকার করছে বলেও দাবি করেন সোনিয়া পুত্র। শুধু তাই নয়, বিরোধীদের কোনও কথা বলতে দেওয়া হয় না। বেশির ভাগ সময়েই সংসদে বিরোধীদের মাইক বন্ধ করে রাখা হয় বলেও একের পর এক তোপ দাগেন রাহুল গান্ধী। এমনকি বিদেশের মাটিতে দাঁড়িয়ে চিনের প্রশংসাও শোনা যায় রাহুলের মুখে। আর তা সামনে আসার পরেই শুরু হয় জোর রাজনৈতিক বিতর্ক। কার্যত রাহুলের বক্তব্যকে ভারত বিরোধী প্রচার করে পালটা ময়দানে বিজেপি।












Click it and Unblock the Notifications