Narendra Modi in USA: তিনদিনের সফরে আমেরিকা রওনা! চার্চিল-ম্যান্ডেলার 'সমকক্ষ' হতে চলেছেন মোদী

সরকারিভাবে প্রথমবার আমেরিকা সফরের উদ্দেশে (Narendra Modi in USA) দিল্লি ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাঁর সফর তিন দিনের। আমেরিকায় তিনি প্রথমে রাষ্ট্রসংঘের সদর দফতরে যোগা দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। তারপর রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ। পাশাপাশি তিনি মার্কিন কংগ্রেসের যুগ্ম অধিবেশনে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রী মোদী ২১ জুন ভারতীয় সময় ভোর ১.৩০-এ ওয়াশিংটনের অ্যান্ড্রুজ বিমান ঘাঁটিতে নামবেন। সেখানে তাঁকে ইন্ডিয়ান আমেরিকানদের একটি দল তাঁকে স্বাগত জানাবে (Narendra Modi in USA)। মোদীর এই সফর কূটনৈতিক অভ্যর্থনা ছাড়াও জেট ইঞ্জিনের প্রযুক্তি হস্তান্তর নিয়ে চুক্তি হবে বলে আশা করা হচ্ছে।

নরেন্দ্র মোদী

এই সফরে প্রধানমন্ত্রী মোদী প্রবাসী ভারতীয়দের সঙ্গে বৈঠক করা ছাড়াও প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে নৈশভোজে অংশ নেবেন। বৃহস্পতিবার দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী মার্কিন কংগ্রেসের অধিবেশনে ভাষণ দেবেন। কোনও ভারতীয় প্রধানমন্ত্রী এর আগে দুবার মার্কিন কংগ্রেসে ভাষণ দেননি। এর আগে উইনস্টন চার্চিল ও নেলসন ম্যান্ডেবা এই সুযোগ পেয়েছিলেন।

অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের পরে মোদী হলেন তৃতীয় বিশ্বনেতা যাঁকে রাষ্ট্রীয় সফরে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন জো বাইডেন (Narendra Modi in USA)। বুধবার রাষ্ট্রসংঘে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে প্রবাসী ভারতীয়দের এক সমাবেশে ভাষণ দেবেন।

নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রীর এই সফরে জেনারেল ইলেকট্রিক, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড-এর সঙ্গে বহু কোটি ডলারের চুক্তি হতে পারে। এছাড়া জেট ইঞ্জিন তৈরির প্রযুক্তি হস্তান্তরের কথাও রয়েছে। তবে তা শুধুমনাত্র ভারতের আকাশসীমার ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী হলেন, তৃতীয় ভারতীয় নেতা, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে গেলেন (Narendra Modi in USA)। ১৯৬৩ সালের জুনে তৎকালীন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং ২০০৯-এর নভেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং রাষ্ট্রীয় সফরে আমেরিকায় গিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+