রাষ্ট্রসংঘের অধিবেশনে যোগ দিতে আমেরিকা রওনা হলেন প্রধানমন্ত্রী

মোদী
নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অধিবেশনের ফাঁকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামার সঙ্গে বৈঠক করবেন। বিভিন্ন বহুজাতিক সংস্থার কর্তাদের সঙ্গেও বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী।

মজার ব্যাপার হল, এর আগে এই নরেন্দ্র মোদীকেই ভিসা দেয়নি আমেরিকা। বারবার প্রত্যাখ্যান করেছে। অথচ তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরই ডিগবাজি খায় ওয়াশিংটন। ওয়াকিবহাল মহলের মতে, পাছে নরেন্দ্র মোদীকে চটালে ভারতে মার্কিন পুঁজি বিনিয়োগ ধাক্কা খায়, তাই স্বার্থের কথা ভেবে সুর নরম করল ওয়াশিংটন।

নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় হিন্দিতে ভাষণ দেবেন নরেন্দ্র মোদী। ২৯ সেপ্টেম্বর সকালে বহুজাতিক কোম্পানির কর্তাদের নিয়ে বৈঠক করবেন। অনুরোধ করবেন, ভারতে পুঁজি বিনিয়োগ করতে। ওই দিনই বারাক ওবামার সঙ্গে তাঁর দীর্ঘ বৈঠক হওয়ার কথা রয়েছে।

এদিকে, আমেরিকা রওনা হওয়ার আগে এখানে বিজ্ঞান ভবনে 'মেক ইন ইন্ডিয়া' কর্মসূচির সূচনা করলেন তিনি। দেশ-বিদেশের শিল্পপতিরা হাজির ছিলেন। কেন্দ্রে নতুন সরকার পুরোপুরি শিল্পবান্ধব, এই বার্তা দেন তিনি। মুকেশ আম্বানি, আজিম প্রেমজি, ওয়াই সি দেবেশ্বর, কুমারমঙ্গলম বিড়লা, সাইরাস মিস্ত্রি প্রমুখ হাজির ছিলেন প্রধানমন্ত্রীর আমন্ত্রণে। তিনি বলেছেন, "এফডিআই মানে আমার কাছে হল ফাস্ট ডেভেলপ ইন্ডিয়া'।"

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>I invite you to visit the 'Make in India' website - <a href="http://t.co/jbfTWw4sfH">http://t.co/jbfTWw4sfH</a></p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/status/515071847134535681">September 25, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+