পাঞ্জাবের যুবসমাজকে 'জঙ্গি' বলেছে কংগ্রেস, যা মানা যায়না :নরেন্দ্র মোদী

৪ ফেব্রুয়ারি পাঞ্জাব বিধানসভা নির্বাচেনের আগে, আজ সেরাজ্যের ফরিদকোটে নির্বাচনী জনসভা করেন দেশের প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী।

ফরিদকোট, ২৯ জানুয়ারি : ৪ ফেব্রুয়ারি পাঞ্জাব বিধানসভা নির্বাচেনের আগে, আজ সেরাজ্যের ফরিদকোটে নির্বাচনী জনসভা করেন দেশের প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। পাঞ্জাবের যুব সমাজকে কংগ্রেস, মাদকাসক্ত ও জঙ্গি বলে আখ্যা দিয়েছে বলে এদিন ফের একবার কংগ্রেসকে আক্রমণ করেন মোদী। পাশাপাশি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের উদ্দেশ্যে তিনি বলেন , " পাঞ্জাবের মানুষ তথা কৃষকদের উন্নয়নই আসল"। এছাড়াও তাঁর ভাষণে তিনি আরও অনেক বিষয়ে কথা বলেন, একনজরে দেখে নেওয়া যাক কী কী বললেন মোদী।

পাঞ্জাবের যুবসমাজকে 'জঙ্গি' বলেছে কংগ্রেস, যা মানা যায়না -নরেন্দ্র মোদী

  • "পাঞ্জাবের মাটিকে ব্যবহার করে ভারতে নাশকতা চালাতে চায় পাকিস্তান"। পাঞ্জাবের ফরিদকোটে তাঁর ভাষণে আরও একবার পাকিস্তানকে আক্রমণ করেন মোদী।
  • তাঁর ভাষণে তিনি বলেন,কৃষকরা দেশের আত্মা , কৃষিকাজ হল আমাদের জীবন যা দেশের অর্থনীতির মেরুদণ্ড
  • কংগ্রেসকে একহাত নিয়ে নরেন্দ্র মোদী বলেন, পাঞ্জাবের যুব সমাজকে 'মাদকাসক্ত' ও 'জঙ্গি' বলেছে কংগ্রেস। সেটা মানা যায়না।
  • যাঁরা নিজেরাই সৎ নয় , তাঁরা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল সম্পর্কে কী করে ভালো কথা বলবেন? এক্ষেত্রে কার্যত কংগ্রেসে যোগদানকারী প্রাক্তন বিজেপি সাংসদ নভজ্যোত সিং সিধুকে নাম না করে আক্রমণ করেন প্রধানমন্ত্রী।
  • পাঞ্জাবের উন্নয়নে , কৃষিক্ষেত্রে বহু উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। এদিনের ভাষণে একথা জানান মোদী।
  • নাম না করে আরও একবার 'আম আদমি পার্টির' অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করেন মোদী। তিনি বলেন , "যাঁরা দিল্লি থেকে এখানে এসে উন্নয়ন করতে চান, তাঁরা আগে দিল্লির উন্নয়ন করুন"।
  • প্রকাশ সিং বাদল শুধু পাঞ্জাবের নেতা নন। তিনি ভারতের জাতীয় রাজনীতিরও নেতা।
  • প্রধানমন্ত্রী বলেন, বিজেপি সরকার চায় দেশের কৃষিব্যবস্থা আরও আধুনিক হোক।
  • ২০২২ এর মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ বাড়ানোর পথে হাঁটছে কেন্দ্র, বলে জানান নরেন্দ্র মোদী।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+