মহাবলীপুরমের বিচে মোদীর হাতে কী ছিল!রহস্য-বিতর্ক নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী

শি জিনপিং-এর সঙ্গে হাইভোল্টেজ বৈঠকের পর মহাবলীপুরমের বিচে খানিকটা সময় কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় প্লাস্টিকের প্যাকেট হাতে নিয়ে সমুদ্র সৈকতে প্লাস্টিক কুড়িয়ে তা পরিষ্কার করেন মোদী।

শি জিনপিং-এর সঙ্গে হাইভোল্টেজ বৈঠকের পর মহাবলীপুরমের বিচে খানিকটা সময় কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় প্লাস্টিকের প্যাকেট হাতে নিয়ে সমুদ্র সৈকতে প্লাস্টিক কুড়িয়ে তা পরিষ্কার করেন মোদী। সেই ঘটনা নিয়েও বিস্তর জল ঘোলা হয়। এরপর প্রশ্ন ওঠে মহাবলীপুরমের বিচে মোদীর হাতে ঠিক কী ছিল?

মহাবলীপুরমের বিচে মোদীর হাতে কী ছিল!রহস্য-বিতর্ক নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী

মোদীর হাতে ছোট পাইপের মতো একটি বস্তু নিয়ে শনিবার সোশ্যাল মিডিয়ায় বিস্তর জলঘোলা হয়। প্রশ্ন ওঠে মোদীর হাতে যে বস্তুটিতে দেখা যাচ্ছে, তা আসলে কী? এরপর মোদী নিজেই সেই বিতর্কের অবসান ঘটান। নিজেই সোশ্য়াল মিডিয়ায় এই যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী জানিয়ে দেন যে তাঁর হাতে থাকা বস্তুটি আসলে 'অ্যাকুপ্রেশার রোলার'। যা প্রায়ই মোদী নিয়ে রাখেন নিজের সঙ্গে। এই 'অ্যাকুপ্রেশার রোলার আমায় খুব সাহায্য় করে' বলে জানান প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, মহাবলীপুরমের বিচে হাতে প্লাস্টিকের প্যাকেট নিয়ে প্লাস্টিক পরিষ্কার করতে দেখা যায় মোদীকে। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তাঁর বহু প্রতীক্ষিত বৈঠকের পর মোদীর মহাবলীপুরমের বিচে প্লাস্টিক পরিষ্কার ঘিরে রীতিমতো বিতর্ক তৈরি হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+