লোকসভায় কোথা থেকে লড়বেন, সিদ্ধান্ত নিয়েই ফেললেন নরেন্দ্র মোদী
আগামী নির্বাচনেও উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকেই নরেন্দ্র মোদী ভোটে লড়তে চলেছেন।
২০১৪ সালে লোকসভা নির্বাচনে প্রথমবারের জন্য গুজরাতের বাইরে গিয়ে নির্বাচনে লড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে তিনি কখনও রাজ্যের বাইরে লড়েননি। বারাণসী থেকে লড়ে বিশাল ব্যবধানে জয় পান মোদী। এবং শেষ অবধি প্রধানমন্ত্রী পদে আসীন হন।

তবে শুধু বারাণসী থেকেই মোদী লড়েননি। গুজরাতের ভদোদরা থেকেও তিনি লড়াই করেন এবং বিশাল ব্যবধানে জেতেন। শেষ অবধি এই আসনটি তিনি ছেড়ে দিলে ফের একবার নির্বাচন হলে সেখানেও বিজেপি জেতে।
বারাণসী কেন্দ্র থেকে এবার তিনি লড়বেন কিনা তা নিয়ে সংশয় ছিল। শোনা গিয়েছিল, এবার ওড়িশার পুরী থেকে নরেন্দ্র মোদী লড়তে পারেন। বিভিন্ন রাজ্যের বিজেপি নেতা-কর্মীরা নিজেদের রাজ্যে মোদীকে লড়ার জন্য আহ্বান জানাচ্ছিলেন। তবে শেষ অবধি শোনা গিয়েছে, আগামী নির্বাচনেও উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকেই নরেন্দ্র মোদী ভোটে লড়তে চলেছেন।
তবে তিনি এই কেন্দ্রের পাশাপাশি আগের বারের মতো অন্য কোনও দ্বিতীয় কেন্দ্র থেকে লড়বেন কিনা তা এখনও স্পষ্ট হয়নি।












Click it and Unblock the Notifications