১৪০ কোটি ভারতবাসীর ইচ্ছাশক্তি...মোদীর বক্তব্যে উত্তাল দেশ, সার্জিকাল স্ট্রাইক? আরও কী বললেন?

Narendra Modi: পহেলগাঁও'তে ভয়াবহ হামলা (pahalgam terror attack) নিয়ে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে সন্ত্রাসবাদকে মাটিতে মিশিয়ে দেওয়ারও হুঁশিয়ারি। আজ বৃহস্পতিবার বিহারের মধুবনিতে 'পঞ্চায়েতি রাজ' নিয়ে একটু অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। আর সেখান থেকে একদিকে বিকশিত ভারতের কথা বলেন অন্যদিকে পহেলগাঁও'তে ভয়াবহ হামলা নিয়েও বার্তা দেন। দু'মিনিট নীরবতা পালন করে তিনি বলেন, পহেলগাঁও'তে নিরীহ মানুষকে নৃশংস ভাবে খুন করেছে। ষড়যন্ত্রকারীদের কাউকে ছাড়া হবে না।

কার্যত কড়া প্রত্যাঘাতের ইঙ্গিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। ফলে নতুন ভারত যে চুপ করে বসে থাকবে না তা বিহারের সভা থেকেই বুঝিয়ে দিলেন। তবে ফের সার্জিকাল স্ট্রাইক? জোর জল্পনা।

Narendra Modi

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, কল্পনা করতে পারছে না এর পিছনে থাকা ষড়যন্ত্রকারীর কল্পনাতীত সাজা পাবে। কাউকে ছাড়া হবে না। সন্ত্রাসবাদকে মাটিতে মিশিয়ে দেওয়ারও হুঁশিয়ারি দেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, সন্ত্রাসবাদ কখনই ভারতের চেতনাকে ভেঙে দিতে পারে না। সন্ত্রাসবাদকে ধ্বংস করার সময় এসেছে। ১৪০ কোটি ভারতবাসীর ইচ্ছাশক্তি সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেওয়ার হবে বলেও হুঁশিয়ারি দেন।

Narendra Modi: গ্রাম মজবুত হলে দেশ মজবুত হবে

এছাড়াও এদিন একাধিক ইস্যুতে কথা বলেন মোদী। বলেন, বাপু (পড়ুন-গান্ধীজি) দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে ভারতের গ্রামগুলি শক্তিশালী না হলে কখনই ভারত দ্রুত উন্নয়ন সম্ভব নয়। দেশের পঞ্চায়েতি রাজের মধ্যেই এই ভাবনা আছে। পঞ্চায়েতি ব্যবস্থাকে শক্ত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন প্রযুক্তিকে ব্যবহাঁরফ করা হচ্ছে। যাতে পঞ্চায়েতগুলিকে আরও শক্ত করা সম্ভব হয়। একই সঙ্গে পঞ্চায়েতে ডিজিটাল ব্যবস্থার কথাও তুলে ধরেন। বলেন, জমির দলিলের ডিজিটালাইজেশনের ফলে অনেক সমস্যার সমধান হয়েছে। একই সঙ্গে গ্রামের উন্নয়নে পঞ্চায়েতগুলিকে আরও ফান্ড দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন।

Narendra Modi: মহিলাদের দিকে নজর, গরীবদের জন্য ঘর

একই সঙ্গে দেশের গণতন্ত্রে মহিলাদের কথা তুলে ধরেন। ৩৩ শতাংশ সংরক্ষনের সুবিধা কীভাবে মহিলারা পাচ্ছেন তাও এদিন তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের জন্য ১০০০ কোটি টাকার সাহায্য দেওয়া হয়েছে। যা নিজের পায়ে দাঁড়াতে মহিলাদের সাহায্য করবে। 'লাখপতি দিদি' থেকে মহিলারা কীভাবে সাহায্য পাচ্ছে তাও তুলে ধরেন।

Take a Poll

বিশেষ করে গ্রামে বাড়ি, রাস্তাঘাট এবং শৌচাগার তৈরি করা হয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকা গ্রামেরর উন্নতি দেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। আর তা বলতে গিয়ে 'প্রধানমন্ত্রী আবাস যোজনার' কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, গ্রামে গ্রামে বাড়ি তৈরি করা হচ্ছে। আর তাতে গ্রাম বাংলার মানুষ উপকৃত হচ্ছেন। এছাড়াও এদিন একাধিক বিষয় তুলে ধরে গ্রামে যে উন্নয়নের কর্মকাণ্ড চলছে তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+