ইমরানকে দিলেন মোক্ষম খোঁচা, ট্রাম্পকে ফোন করে পাকিস্তানকে চরম বার্তা মোদীর
রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খান ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সেই ট্রাম্পকেই এবার কঠোর বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খান ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সেই ট্রাম্পকেই এবার কঠোর বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেন, কিছু নেতার ভারতবিরোধী বক্তব্য শান্তির পক্ষে আদৌ উপযুক্ত নয়।

সোমবার ৩০ মিনিট ফোনে কথোপকথন হয় মার্কিন প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে। দুই রাষ্ট্রনায়কের মধ্যে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে কথা হয়। সেখানেই প্রধানমন্ত্রী মোদী সন্ত্রাস ও হিংসা-মুক্ত পরিবেশ তৈরির কথা বলেন। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ রোধকে বিশেষ গুরুত্ব দেন।
ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কথোপকথনের প্রসঙ্গে তুলে পাকিস্তানের স্পর্ধা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বুঝিয়ে দেন, সন্ত্রাসবাস মোকাবিলায় তিনি কোনওকিছুর সঙ্গেই আপোশ করবেন না। উল্লেখ্য, ট্রাম্প এর আগে কাশ্মীর নিয়ে মধ্যস্থতাকারী ভূমিকা নেওয়ার প্রস্তাব দিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন। তিনি দু'দেশের মধ্যে আলোচনার উপর জোর দিয়েছিলেন।
প্রধানমন্ত্রী মোদী বুঝিয়ে দেন, পাকিস্তান যতদিন না সন্ত্রাসবাদের পথ থেকে সরে আসছে, ততদিন পাকিস্তানের সঙ্গে এক টেবিলে বসতে পারবেন না। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে সমর্থন দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন। তারপরই দু-দেশের মধ্যে আলোচনার পথ প্রশস্ত হবে বলে জানান তিনি।












Click it and Unblock the Notifications