২১ দিনের দেশব্যাপী লকডাউনে মিলবে সমস্ত অত্যাবশ্যকীয় পণ্য, আশ্বস্ত করলেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পর মঙ্গলবার মধ্যরাত থেকেই কার্যকর হয়ে যাচ্ছে ২১ দিনের দেশব্যাপী লকডাউন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পর মঙ্গলবার মধ্যরাত থেকেই কার্যকর হয়ে যাচ্ছে ২১ দিনের দেশব্যাপী লকডাউন। এই লকডাউন চলাকালীন মুদি, দুগ্ধ, এটিএম, ফার্মাসি এবং চিকিৎসা পরিষেবাগুলির মতো অত্যাবশ্যকীয় সমস্ত কিছুই পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, যাই ঘটুক এই ২১ দিন ঘরে ছেড়ে বেরনো যাবে না।

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনভাইরাস প্রাদুর্ভাবের বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা করেন একুশ দিনের লকডাউন। প্রধানমন্ত্রী যখন দেশবাসীর উদ্দেশ্যে বলেছিলেন, ২১ দিনের জন্য ঘর ছেড়ে বেরনোর কথা ভুলে যেতে হবে, তখনই তিনি আশ্বাস দিয়েছিলেন যে প্রয়োজনীয় পরিষেবাগুলি কোনও ক্ষতিগ্রস্থ হবে না।
২১ দিনের এই লকডাউন চলাকালীন স্বরাষ্ট্র মন্ত্রনালয় প্রয়োজনীয় পরিষেবাগুলি সম্পর্কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান। স্বরাষ্ট্র মন্ত্রনালয় সমস্ত গাইডলাইন জারি করবে। রাজ্যগুলিকে সহায়তা করার জন্যও প্রয়োজনীয় বার্তা দেন তিনি।
২১ দিনব্যাপী দেশব্যাপী লকডাউন চলাকালীন প্রয়োজনীয় যে সমস্ত পরিষেবা প্রদান করা হবে তার তালিকা নিম্নোক্ত-
- খাদ্য, মুদি, ফলমূল ও শাকসবজি, দুগ্ধ এবং দুধের বুথ, মাংস এবং মাছ, রেশনের দোকান। বাড়ির বাইরের জনতার বেরনো যাতে বন্ধ হয়, তার জন্য হোম ডেলিভারি আরও সহজতর করা হবে।
- ব্যাংক, বিমা অফিস এবং এটিএমে আর্থিক পরিষেবা প্রদান করা হবে।
- প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে ছাড় দেওয়া হয়েছে।
- টেলিযোগাযোগ, ইন্টারনেট পরিষেবা, সম্প্রচার এবং কেবল পরিষেবা চালু থাকবে। যথাসম্ভব বাড়ি থেকে কাজ করুন
- ই-কমার্সের মাধ্যমে খাদ্য, ফার্মাসিউটিক্যালস, চিকিৎসা সরঞ্জাম-সহ সমস্ত প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে
- পেট্রোল পাম্প, এলপিজি এবং পেট্রোলিয়াম এবং গ্যাস খুচরা ও স্টোরেজ আউটলেটগুলি খোলা থাকবে।
- বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ইউনিট এবং পরিষেবা চালু থাকবে।
- মূলধন ও ঋণ বাজার পরিষেবাগুলি, কোল্ড স্টোরেজ এবং গুদামজাত পণ্য সেবা,
- ব্যক্তিগত সুরক্ষা পরিষেবা সমূহ চালু থাকবে।












Click it and Unblock the Notifications