Narendra Modi 3.0: প্রথম মন্ত্রিসভার বৈঠকেই 'মাস্টারস্ট্রোক'! কৃষকদের জন্য বড় সিদ্ধান্ত
Narendra Modi 3.0: তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত। ধান, রাগি, বাজরা, জোয়ার, ভুট্টা এবং তুলা সহ ১৪টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্যে অনুমোদন দিল মন্ত্রিসভা। নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ বুধবার উচ্চ পর্যায়ের একটি বৈথক হয়।
যেখানে একাধিক বিষয়ে আলোচনা হয়। বৈঠকে (Narendra Modi 3.0) ফসলের ন্যূনতম সহায়ক মূল্যে বাড়ানোয় অনুমোদন (Cabinet approves MSP) দিয়েছে মন্ত্রিসভা। সরকারের এই সিদ্ধান্তে কয়েক লাখ কৃষক উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

মন্ত্রিসভার বৈঠক শেষে কেন্দ্রীয়মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) জানান, ২০২৪-২৫ সালের জন্য খরিফ ফসলের MSP বৃদ্ধি করা হয়েছে, যাতে উৎপাদক তাদের পণ্যের জন্য উপযুক্ত মূল্য নিশ্চিত করতে পারেন। শুধু তাই নয়, এহেন সিদ্ধান্তের ফলে দেশের কৃষক বন্ধুরা MSP হিসাবে প্রায় ২ লক্ষ কোটি টাকা পাবেন।
যা গত মরসুমের তুলনায় ৩৫,০০০ কোটি টাকা বেশি বলে জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী। শুধু তাই নয়, তৃতীয় মোদী সরকার দেশের কৃষকদের প্রতি কতটা চিন্তিত তা এহেন সিদ্ধান্তে প্রকাশ পায় বলেও জানান তিনি।
#WATCH | On Union Cabinet decisions, Union Information & Broadcasting Minister Ashwini Vaishnaw says, "The Cabinet has approved Minimum Support Price (MSP) on 14 Kharif season crops including Paddy, Ragi, Bajra, Jowar, Maize and Cotton." pic.twitter.com/OObQUGdC3s
— ANI (@ANI) June 19, 2024
ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে সরকারের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। যেখানে তৈলবীজ এবং ডালের ন্যূনতম সহায়ক মূল্যে (MSP) সবথেকে বেশি বৃদ্ধি করা হয়েছে। সেই মতো নাইজারসিড প্রতি কুইন্টাল ৯৮৩ টাকা বৃদ্ধি পেয়েছে, এরপরেও তিল প্রতি কুইন্টাল ৬৩২ টাকা এবং অরহর ডাল প্রতি কুইন্টাল ৫৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে ধান MSP 2300 টাকা প্রতি কুইন্টাল হয়ে গিয়েছে। যা গত বছরের তুলনায় 117 টাকা বেশি। তুর ডাল MSP 7550 টাকা প্রতি কুইন্টাল, যা গত বছরের তুলনায় 550 টাকা বেশি। এমন একাধিক খারিফ শষ্যের নুন্যতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে। অন্যদিকে প্রথম মন্ত্রিসভার বৈঠকে আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে শপথ নেন। এরপরেই মন্ত্রিসভা ভাগ করে দিয়েছেন। প্রায় ৭২ জন মন্ত্রী রয়েছে। তৃতীয়কালে আজ প্রথম মন্ত্রিসভার বৈঠক হল। প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার প্রথম ১০০ দিনে একাধিক কাজের কথা জানিয়েছেন। সেই মতোই এগোচ্ছেন বলে খবর।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications