Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ধষর্ণের অভিযোগ স্বীকার নারায়ণ সাঁইয়ের, আরও ৮ মহিলা ভক্তের সঙ্গে শারীরিক সম্পর্ক

ধষর্ণের অভিযোগ স্বীকার নারায়ণ সাঁইয়ের, আরও ৮ মহিলা ভক্তের সঙ্গে শারীরিক সম্পর্ক
সুরাত, ১১ ডিসেম্বর : বাবা ধর্মগুরু আশারাম বাপুর আশ্রমেই মহিলাকে ধর্ষণ করেছিলেন বলে শ্বীকার করে নিলেন নারায়ণ সাঁই। বুধবার এমনটাই দাবী করল সুরাত পুলিশ।

এক মহিলা ভক্তের সহ্গে শারীরিক সম্পর্কহেতু তাঁর একটি সন্তান রয়েছে সাঁইয়ের

সুরাতের পুলিশ কমিশনার সুরেশ আস্থানা জানিয়েছেন, সুরাত আশ্রমে অভিযোগকারিনী মহিলার পাশাপাশি ভারতের বিভিন্ন প্রান্তের আরও ৮ জন মহিলা ভক্তের সঙ্গে শারীরিক সম্পর্ক আছে বলেও পুলিসের কাছে স্বীকার করেছে নারায়ণ সাঁই। ওই মহিলাদেরও খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তাদের পাওয়া গেলে নারায়ণ সাঁইয়ের বিরুদ্ধে প্রমাণ মজবুত হবে বলেও জানিয়েছেন তিনি।

পুলিশসূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় একথা স্বীকার করে নারায়ণ সাঁই। এমনকী এক মহিলা ভক্তের সহ্গে শারীরিক সম্পর্কহেতু তাঁর একটি সন্তান রয়েছে বলেও পুলিশকে জানিয়েছে সে। যদিও ওই মহিলা এবং শিশু সম্প্রতি নিখোঁজ।

দু'মাস ধরে গা ঢাকা দিয়ে পুলিশের চোখে ধুলো দিলেও এক সপ্তাহ আগে পাঞ্জাব সীমান্ত থেকে শিখ ছদ্মবেশের নারায়ণ সাঁইকে গ্রেফতার করে পুলিশ। সুরাতের দুই বোনকে আশ্রমের ভিতরই ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে বাবা আশারাম বাপু ও ছেলে নারায়ণ সাঁইয়ের বিরুদ্ধে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+