নমস্তে ট্রাম্প: মেলানিয়া ও ইভাঙ্কার রুচিপূর্ণ পোশাক নজর কাড়ল সকলের
নমস্তে ট্রাম্প: মেলানিয়া ও ইভাঙ্কার রুচিপূর্ণ পোশাক নজর কাড়ল সকলের
গুজরাটের আহমেদাবাদ শহরে এসে পৌঁছালেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগাম ঘোষণা অনুযায়ী ট্রাম্পের সঙ্গে এসেছেন তাঁর মেয়ে ইভাঙ্কা ট্রাম্পও। তবে ইতিমধ্যেই ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও ইভাঙ্কার ফ্যাশন স্টেটমেন্ট নজর কেড়েছে সকলের। সোমবার ট্রাম্প সপরিবারে যোগ দেবেন 'নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে।

বায়ু সেনার বিমান থেকে নামামাত্রই মেলানিয়া ট্রাম্প সকলের নজর কাড়েন। তাঁর পরনে ছিল সাদা রঙের ফুল–স্লিভ জাম্পস্যুট। তার সঙ্গে সবুজ রঙের নটেড বেল্ট, যা তার কোমরে ছিল। মেলানিয়া তাঁর চুলকে দু’পাশে ভাগ করে নিয়েছিল এবং চুলের শেষে ঢেউ খেলানো ছিল। অন্যদিকে, প্রেসিডেন্টের মেয়ে ইভাঙ্কার পরনে ছিল হাল্কা ফিরোজা রঙ, তার ওপর গোলাপি রঙের ফ্লোরাল প্রিন্টের পোশাক। গলার কাছে বো, তাঁর পোশাকের সৌন্দয্যকে আরও বাড়িয়ে তুলেছিল। তিনি চুলে স্ট্রেটনিং করিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে স্বাগত জানাতে যান ট্রাম্প ও তাঁর পরিবারকে। মোতেরা স্টেডিয়ামে ট্রাম্প যোগ দেবেন 'নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে। এরপর তিনি আগ্রায় যাবে তাজ দর্শনের উদ্দেশ্যে।
More From
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications