মুম্বইয়ের কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত বেড়ে ১০

আরও এক ভয়াবহ অগ্নিকাণ্ড দেশে। এবার মুম্বইয়ের এক কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডের জেরে ২ জনের মৃত্যু হয়েছে। ৬ জন ঘটনাস্থলে আটকে রয়েছেন বলে প্রাথমিক খবরে শোনা যায়। জানা গিয়েছে, সেই সংখ্যা থেকে মৃতের সংখ্যা বেড়ে ৬ হয়েছে। পরবর্তীকালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০ জন।

n Mumbai Covid centre 2 dead, 6 feared trapped in fire

ঘটনাস্থলে আহত হয়েছেন বেশ কয়েকজন। বৃহস্পতিবার রাতের এই ঘটনার জেরে শুক্রবার সকাল পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। প্রসঙ্গত, মুম্বইয়ের ভন্ডুপে ড্রিমস মলের মধ্যে থাকা এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৭০ এর বেশি রোগী। ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে, মুম্বইয়ের মেয়র জানিয়েছেন যে , শপিং মলের মধ্যে হাসপাতাল হতে পারে, এটা তাঁর জানা ছিল না।

জানা গিয়েছে ঘটনাস্থলে এখন দমকলের ২২ টি ইঞ্জিন মজুত রয়েছে। দমকল কর্মীরা সেখানে যেতেই আটকে পড়া রোগীদের সেখান থেকে বের করে এনেছে। পুলিশ জানিয়েছে, মলের দোতলায় প্রথমে আগুন লাগে। তা থেকে পড়ে তা ছড়িয়ে যায়। রোগীদের বের করে শহরের একাধিক হাসপাতালে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

যদিও জানা গিয়েছে, আগুন লাগার কারণ সম্পর্কে সেভাবে জানতে পারেনি পুলিশ। তবে তার কারণ অনুসন্ধান করা হচ্ছে। মুম্বইয়ের মেয়র জানিয়েছেন পরিস্থিতি খুবই গুরুতর। মলের মধ্যে হাসপাতাল থাকতে পারে , এমন ঘটনায় তিনি বিস্মিত। এদিকে, মুম্বইতে প্রবল হারে কোভিড রোগীর সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগের পরিমাণ বাড়ছে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+