Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অন্ধ্রপ্রদেশে বাসে ভয়াবহ আগুনের রহস্য উন্মোচিত, ব্যাটারি বিস্ফোরণ ও স্মার্টফোনেই বাড়ে আগুন

অন্ধ্রপ্রদেশের কুরনুলে ভয়াবহ বাস দুর্ঘটনার তদন্তে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাসের ব্যাটারি বিস্ফোরণ ও বিপুল পরিমাণে থাকা স্মার্টফোনের আগুনে লেগেই ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছিল। এই আগুনে মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের।

শুক্রবার রাতে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি বেসরকারি স্লিপার বাস উল্টো দিক থেকে আসা এক বেপরোয়া মোটরবাইককে ধাক্কা মারে। সংঘর্ষে বাইকের তেলের ট্যাংক ফেটে যায়, মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসে। কুরনুল জেলার ভয়াবহ সেই ঘটনায় প্রাণ হারান ১৯ জন যাত্রী ও বাইকচালক।

ফরেনসিক বিশেষজ্ঞদের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে, ওই বাসে ব্যবসায়িক মালপত্র হিসেবে ২ লাখ টাকারও বেশি মূল্যের ২৩৪টি স্মার্টফোন ছিল। প্রতিটি ফোনের মধ্যে থাকা লিথিয়াম আয়ন ব্যাটারি আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরিত হয়। এর জেরেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে যাত্রীদের কেবিনে।

তদন্তে আরও জানা গিয়েছে, বাসের সামনের দিকের জ্বালানির পাইপলাইনে লিক ছিল। বাইক আটকে যাওয়ায় সেখান থেকে নির্গত তেল আগুনের সংস্পর্শে এসে ভয়াবহ বিস্ফোরণের জন্ম দেয়। তীব্র তাপে বাসের অ্যালুমিনিয়াম ফ্লোর পর্যন্ত গলে যায়।

যদিও কুরনুল রেঞ্জের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল তথা ডিআইজি কোয়া প্রভীন জানিয়েছেন, মূল বিস্ফোরণ ঘটেছিল বাসের দুটি ১২ কেভি ব্যাটারিতে। তাঁর বক্তব্য, "বাইকের তেলের ট্যাংক বিস্ফোরণ ঘটালেও, আগুনের আসল উৎস ছিল বাসের ব্যাটারি, যা মূল দরজার ঠিক পিছনে লাগানো ছিল।"

তিনি আরও জানান, আগুন ছড়িয়ে পড়ার দুটি কেন্দ্র ছিল এক, বাইকের জ্বালানি ট্যাংকের বিস্ফোরণ, দুই, তার অভিঘাতে বাসের ব্যাটারি বিস্ফোরণ। এর সঙ্গে বাসের ভিতরে থাকা দাহ্য পদার্থ ও ধাতব পেইন্ট আগুনের তীব্রতা আরও বাড়িয়ে তোলে।

অন্যদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুড়ে যাওয়া দেহগুলির ডিএনএ টেস্ট চলছে, সোমবারের মধ্যেই তাদের পরিচয় নির্ধারণ করা সম্ভব হবে।

বাসে মোট ৪৪ জন যাত্রী ছিলেন। কয়েকজন জানালা ভেঙে বেরিয়ে প্রাণে বাঁচেন। চালক মিরিয়ালা লক্ষ্মাইয়া (৪২) ও সহচালক শিব নারায়ণ আগুন লাগার পর ঝাঁপ দিয়ে পালিয়ে যান। পরে পুলিশ লক্ষ্মাইয়াকে কুরনুল থেকে আটক করে। তাঁর বিরুদ্ধে অবহেলা ও অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের হয়েছে।

কুরনুল জেলার পুলিশ সুপার বিক্রান্ত পাতিল জানান, দুর্ঘটনার মুহূর্তে বাইকচালক শঙ্কর রাস্তার ডিভাইডারে ধাক্কা খেয়ে পড়ে যান, এরপর বাসটি স্কিড করা বাইকটির উপর উঠে যায়। এতে আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তেই। পেছনে বসা সওয়ারি এরি স্বায় সামান্য জখম হয়ে বেঁচে যান।

এদিকে, দুর্ঘটনার ঠিক আগে ওই দুই বাইকচালকের স্থানীয় একটি পেট্রলপাম্পে থামার ভিডিও ভাইরাল হয়েছে। সূত্রের দাবি, দুর্ঘটনার আগে তারা মদ্যপ অবস্থায় ছিলেন, যদিও তা এখনও নিশ্চিত নয়।

একটি মুহূর্তের ভুলে পুড়ে ছাই ২০টি প্রাণ। তদন্তে উঠে এসেছে আধুনিক প্রযুক্তির ব্যাটারি আর দাহ্য পদার্থের মারণ মিশ্রণই ঘটিয়েছে অন্ধ্রপ্রদেশের এই ভয়ঙ্কর ট্র্যাজেডি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+