Muslims population in India 2023: ভারতে মুসলমান জনসংখ্যা কত? সংসদে তথ্য পেশ খোদ কেন্দ্রের
Muslims population in India 2023: দেশের মোট জনসংখ্যা ১৪.২ শতাংশ মুসলিম। ভিত্তি ২০১১-র জনগণনা। সেই সময় দেশে মুসলিম জনসংখ্যা ছিল ১৭.২২ কোটি। অন্যদিকে ২০২৩-এ দেশে মুসলিম জনসংখ্যা পৌঁছবে ১৯.৭৫ কোটিতে। মালা রায়ের প্রশ্নের উত্তরে লোকসভায় এমনটাই জানিয়েছেন সংখ্যালঘু বিষয়মন্ত্রী স্মৃতি ইরানি।
জনসংখ্যা সংক্রান্ত প্রযুক্তিগত গোষ্ঠী ২০২০-র জুলাইয়ের জনসংখ্যা কমিশনের রিপোর্ট অনুসারে ২০২৩ সালে দেশের জনসংখ্যা ১৩৮.৮২ কোটি। সেই মতো এখানে ১৪.২ শতাংশের হিসেবে ২০২৩-এ মুসলিম জনসংখ্যা দাঁড়ায় ১৯.৭৫ কোটি। জানিয়েছেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি।

পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের শ্রম বাহিনী সমীক্ষা ২০২১-২২ অনুযায়ী সাত বছর বা তার বেশি বয়সী মুসলিমদের সাক্ষরতার হার ৭৭.৭ শতাংশ। স্বাভাবিক অবস্থা অনুযায়ী, সব বয়সের জন্য শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ৩৫.১ শতাংশ ( Muslims population in India 2023)।
পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের মাল্টিপল ইন্ডিকেটর সার্ভে ২০২০-২১ অনুযায়ী পানীয় জলের উৎসের উন্নতি হয়েছে, এই মত প্রকাশ করেছেন ৯৪.৯ শতাংশ মুসলিম। অন্যদিকে টয়লেটের উন্নতি হয়েছে বলে মত প্রকাশ করেছেন ৯৭.২ শতাংশ মুসলিম, জানিয়েছেন সংখ্যালঘু বিষয়কমন্ত্রী স্মৃতি ইরানি।
কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন ( Muslims population in India 2023), প্রথমবার নতুন বাড়ি, বা ফ্ল্যাট কেনা বা তৈরি করা মুসলিম পরিবারের সংখ্যাটা দাঁড়িয়েছে ৫০.২ শতাংশে। ২০২৩-এর ৩০ মে দেশে মুসলিম জনসংখ্যা এবং পাসমান্ডা মুসলিমদের নিয়ে কোনও তথ্য কিংবা তাদের আর্থিক সামাজিক অবস্থান বিষদ বিবরণ আছে কিনা তা নিয়ে প্রশ্ন করেছিলেন তৃণমূল সাংসদ মালা রায়। মন্ত্রী তারই উত্তর দেন।












Click it and Unblock the Notifications