‌লকডাউনের মধ্যেই ভিডিও কনফারেন্সে নিকাহ সারলেন মুসলিম যুগল

‌লকডাউনের মধ্যেই ভিডিও কনফারেন্সে নিকাহ সারলেন মুসলিম যুগল

বিহারে প্রথম করোনা ভাইরাসে মৃত্যুর পর রবিবার গোটা রাজ্যে ৩১ মার্চ পর্যন্ত লকডাউনের নির্দেশ দিয়েছে সরকার। গোটা দেশের অবস্থাও খুবই খারাপ। এই লকডাউনের মধ্যেই সোমবার এক যুগল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিয়ে সারলেন।

‌লকডাউনের মধ্যেই ভিডিও কনফারেন্সে নিকাহ সারলেন মুসলিম যুগল


ভিডিওতে দেখা গিয়েছে যে এক মুসলিম যুগলের '‌নিকাহ’‌ হচ্ছে। যেখানে একটা ঘরে নববধূর পরিবার ও বন্ধুরা একত্রিত হয়েছেন এবং স্ক্রিনের ওপারে দেখা যাচ্ছে বর ও তাঁর পরিবার–পরিজনদের। ভিডিও কলের মাধ্যমে তাঁদের মধ্যে যোগ স্থাপন হয়েছে। সংবাদ সংস্থা এএনআই এই ভিডিওটি শেয়ার করেছেন। জানা গিয়েছে, পাটনাতে এই বিয়ে লকডাউনের মাঝেই হয়েছে। টুইটারে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। ৭,৪০০ জন এই ভিডিওটিকে দেখেছেন। এক টুইটার ব্যবহারকারী বলেছেন, '‌আধুনিক সমস্যার দরকার আধুনিক সমাধান।’‌

বিহারে লকডাউনে সমস্ত বেসরকারি ক্ষেত্র, সংস্থা ও গণ পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও হাসপাতাল, ওষুধের দোকান, দুগ্ধজাত পণ্যের দোকান, মুদির দোকান, পেট্রোল পাম্প, ব্যাঙ্ক, এটিএম, পোস্ট অফিস খোলা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+