Maharashtra Sangli: মেঘালয়ের ছায়া মহারাষ্ট্রে! বিয়ের ১৫ দিন পর স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ সাঙ্গলিতে
মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে খুন হওয়া ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশীর নৃশংস ঘটনা নিয়ে যখন গোটা দেশ তোলপাড়, ঠিক তখনই মহারাষ্ট্রের সাঙ্গলি জেলা থেকে আরও একটি একই ধরনের ঘটনা সামনে এসেছে। ২৭ বছর বয়সী এক মহিলা বিয়ের মাত্র ১৫ দিনের মধ্যে তার ৫৩ বছর বয়সী স্বামীকে কুড়োল দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলার নাম রাধিকা এবং নিহত স্বামীর নাম অনিল লোখন্ডে। পুলিশ সূত্রে খবর, বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ কুপওয়াড় তহসিলের বাড়িতে এই ঘটনা ঘটে। অনিল বিয়ের পর থেকেই রাধিকাকে শারীরিক সম্পর্কের জন্য চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ। যার জেরে তাদের মধ্যে বিবাদ শুরু হয়। সেই বিবাদের চরম পরিণতিতে অনিলের মৃত্যু।

সাঙ্গলি জেলার পুলিশ আধিকারিক দীপক বন্দওয়ালকর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, "স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের জেরে স্ত্রী ঘুমন্ত স্বামীকে কুড়োল দিয়ে হত্যা করেছে। অভিযুক্ত মহিলা রাধিকা লোখন্ডেকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং তা শেষ হওয়ার পরই আসল কারণ জানা যাবে।"
পুলিশ রাধিকাকে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতার করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, অনিল লোখন্ডে এর আগে বিবাহিত ছিলেন এবং তার প্রথম স্ত্রী ক্যানসারে মারা যান।
এই ঘটনায় রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের ছায়া রয়েছে। রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে অভিযোগ উঠেছিল যে রাজার স্ত্রী সোনম তার প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে মধুচন্দ্রিমার সময় মেঘালয়ে স্বামীকে খুন করার জন্য ভাড়াটে খুনি নিয়োগ করে। ইন্দোরে বিয়ের মাত্র চারদিনের মধ্যে তারা মধুচন্দ্রিমার জন্য মেঘালয় যায়। পুলিশের ধারণা, সোনম আগে থেকেই খুনের পরিকল্পনা করেছিল এবং এই ঘটনায় সোনম সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সোনমও জেরায় দোষ কবুল করেছে বলে পুলিশ সূত্রে খবর।
এদিকে সাঙ্গলির ঘটনায় এমন কোনও সম্পর্ক বা অন্য যোগ রয়েছে কিনা তা তদন্তের পরই জানাতে পারবে বলে পুলিশ জানিয়েছে।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications