জন্মদিন পালনে বারে গিয়ে মর্মান্তিক মৃত্যু! রাজধানীতে চাঞ্চল্য
জন্মদিন পালনে বারে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল যুবকের। ঘটনাটি ঘটেছে দিল্লিতে। জানা গিয়েছে, গান চালানো নিয়ে ডিজের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায় ওই যুবকের। এই সময়ই হত্যার ঘটনা ঘটে।
জন্মদিন পালনে বারে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল যুবকের। ঘটনাটি ঘটেছে দিল্লিতে। জানা গিয়েছে, গান চালানো নিয়ে ডিজের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায় ওই যুবকের। এই সময়ই হত্যার ঘটনা ঘটে।

জন্মদিন পালন করতে পশ্চিম দিল্লির পাঞ্জাবি বাগে রফতার বারে ১০ বন্ধুকে নিয়ে গিয়েছিল ইসমিত নামে ওই যুবক। বারের তৃতীয় তলে অনুষ্ঠান চলছিল। একটা সময়ে ডিজে দীপক বিস্তকে গান পরিবর্তনের জন্য অনুরোধ করে ইসমিতের বন্ধু বিজয়দীপ। কিন্তু বিস্ত বার বার সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। এই সময় চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডিজে বিস্ত ও বারের অন্য কর্মীদের সঙ্গে ইসমিতের বন্ধুদের ঝামেলা শুরু হয়ে যায়। চেয়ার ও বিয়ারের বোতল ছোঁড়া শুরু হয়ে দুপক্ষের মধ্যে। এই সময় বারের ভিতরেই বিজয়দীপ নামে জিম ইনস্ট্রাকটরকে ছুরি মারা হয়। অভিযোগ ডিজে বিস্ত ছুরি বের করে বিজয়দীপের ওপরে চালিয়ে দেয়। ঘটনাস্থলেই মারা যায় বিজয়দীপ। সূত্রের খবর অনুযায়ী, যে সময় পুলিশ যায়, সেই সময় বারের প্রায় কোনও লোকই ছিল না সেখানে।
দুপক্ষের মারামারির মধ্যে পড়ে বারে যাওয়া এক তরুণীও গুরুতর আহত হন। মাথায় আঘাতের জেরে ওই তরুণীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।

অভিযোগের ভিত্তিতে ডিজে দীপক বিস্তকে গ্রেফতার করেছে পুলিশ।
বার থেকে সিসিটিভি ফুটেজ এবং বিজয়দীপের ওপর চালানো ছুরি উদ্ধার করেছে পুলিশ। যার জন্মদিন পালনের জেরে বারে গণ্ডগোল তার বয়ানও রেকর্ড করেছে পুলিশ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications