দক্ষিণের রাজ্যে বিজেপির সঙ্গে জোট কংগ্রেসের! তেলেঙ্গানার পুরসভা নির্বাচনে একেবারে ভিন্ন ছবি
জাতীয় রাজনীতিতে তাঁরা পরস্পরের শত্রু। কিন্ত রাজ্যে আঞ্চলিক শক্তিকে হার মানাতে তারাই কি না জোট বাঁধলেন। তেলাঙ্গানার পুরসভা ভোটে এমনই অসম্ভব এক জোটেক ছবি দেখা গেছে।
জাতীয় রাজনীতিতে তাঁরা পরস্পরের শত্রু। কিন্ত রাজ্যে আঞ্চলিক শক্তিকে হার মানাতে তারাই কি না জোট বাঁধলেন। তেলাঙ্গানার পুরসভা ভোটে এমনই অসম্ভব এক জোটেক ছবি দেখা গেছে। বিজেপি এবং জাতীয় কংগ্রেস একে অপরের হাত ধরাধরি করে লড়াই করছে। তথ্য প্রযুক্তি হাব মানিকোন্ডা পুরসভা ভোটে এমন অভিনব জোটের দেখা মিলেছে এবার।

জোট বিজেপি ও কংগ্রেসের
তেলাঙ্গানা রাষ্ট্র সমিতিকে আটকাতে মঙ্গলবার চেয়ারপার্সন ও ভাইস-চেয়ারপার্সনের পদে জোট করে লড়েছে বিজেপি ও কংগ্রেস। রাজনৈতিক মহলের অবশ্য মত, দীর্ঘদিন ধরেই দুটি দল হাত মিলে কাজ করছে এলাকায়। উল্লেখ্য, মানিকোন্ডা পুরসভায় মোট ২০টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস আটটি, বিজেপি ছয়টি এবং টিআরএস পাঁচটি ওয়ার্ডে জিতেছে। একটি ওয়ার্ড পেয়েছে নির্দল।

স্থানীয় এবং অভ্যন্তরীণ সামঞ্জস্য!
সম্প্রতি টিআরএস ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেওয়া তেলেঙ্গানার বিজেপি নেতা জিতেন্দ্র রেড্ডির দাবি, আমি নিশ্চিত করে বলতে পারি যে, এরকম কোনও বোঝাপড়া হয়নি। বিজেপির যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা ছিল। অন্যান্য ক্ষেত্রে যা ঘটেছিল তা হ'ল একটি স্থানীয় এবং অভ্যন্তরীণ সামঞ্জস্য। বিজেপি এ রাজ্য থেকে কংগ্রেসকে মুছে ফেলার চেষ্টা করে যাচ্ছে।

স্থানীয় স্তরের বোঝাপড়া, ব্যাখ্যা
যদিও বিজেপি এবং কংগ্রেস উভয় পক্ষের নেতারা এটিকে একেবারে স্থানীয় স্তরের বোঝাপড়া হিসাবে অভিহিত করছেন এবং যে কোনও সময় জোটের সম্ভাবনাও প্রত্যাখ্যান করছেন তাঁরা। কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই এ রাজ্যে বলবৎ রয়েছে। তেলঙ্গানায় টিআরএস উভয়েরই প্রতিদ্বন্দ্বী ঠিকই, তবে বোঝাপড়ার কোনও জায়গা নেই।

অস্বচ্ছ জোট, ব্যাখ্যা কেটিআরের
কংগ্রেস ও বিজেপির তীব্র সমালোচনা করে তথ্যপ্রযুক্তি মন্ত্রী কেটি রামা রাও এটিকে একটি অস্বচ্ছ জোট হিসাবে অভিহিত করেছেন। তিনি বলেন বিজেপি এবং কংগ্রেস উভয়ই সর্বদা অবৈধ রাজনীতিতে লিপ্ত থাকে এবং মানুষের কল্যাণের পরিকল্পনা করতে জানে না ওরা। উল্লেখ্, তেলঙ্গানায় ক্ষমতাসীন টিআরএস ১২০টি পুরসভা ও নয়টি পুরনিগমের মধ্যে ১১২টিতে জয়লাভ করেছে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ











Click it and Unblock the Notifications