দলের মধ্যে অপদস্থ হতে হত, তাই কংগ্রেসে যোগ দিতে চেয়েছিলেন গোপীনাথ মুন্ডে : বিজেপি নেতা

ফুন্দকরের কথায়, দলের ভিতর প্রতি পদক্ষেপে মুন্ডেকে সংগ্রামের সম্মুখীন হতে হত। এমন একটা সময় এসেছিল যখন তিনি বিজেপি ছাড়ার কথাও ভাবতে শুরু করেছিলেন। আমি তাঁকে বাধা দিয়েছিলাম। বহুবার অপদস্ত হতে হয়েছে তাঁকে, কিন্তু তিনি নিজেকে সপে দিয়েছিলেন দলের জন্য। কেন্দ্রে ও রাজ্যে ২টি মন্ত্রী পদের প্রস্তাব দিয়েছিল কংগ্রেস। শেষমেশ শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের পরামর্শ মেনে দল ছাড়ার সিদ্ধান্ত ত্যাগ করেন মুন্ডে।
ফুন্দকর বিধানসভা পরিষদের বিরোধী দলের প্রাক্তন নেতা ছিলেন। তিনি বলেন, গোপীনাথ মুন্ডের মৃত্যু নিয়ে মানুষের মনে অনেক ধরণের প্রশ্ন রয়েছে। এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ অবশ্যই দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
মহারাষ্ট্রের জনপ্রিয় নেতা ছিলেন মুন্ডে। শুধু তাই নয়, মহারাষ্ট্র রাজনীতির শক্ত স্তম্ভগুলির মধ্যে একটি ছিলেন মুন্ডে। ফুন্দকর ১৯৭৪ সাল থেকে মুন্ডের ঘণিষ্ঠ বলেই পরিচিত রাজনৈতিক মহলে। গোপীনাথ মুন্ডের অকাল মৃত্যুতে ভেঙে পড়েন ফুন্দকর জানান, মুন্ডের মৃত্য়ু জাতীয় রাজনীতি বড় ক্ষতি। মুন্ডে চলে যাওয়ায় মহারাষ্ট্র রাজনীতি যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করা কঠিন বলেও মন্তব্য করেছেন ফুন্দকর।












Click it and Unblock the Notifications