মুম্বইয়ের অভিজাত আবাসনে ৫০ বছরের মহিলাকে ধর্ষণে বিফল হওয়ায় কুপিয়ে মারার চেষ্টা নিরাপত্তারক্ষীর

মুম্বইয়ের আন্ধেরি এলাকার অভিজাত আবাসনে ৫০ বছরের মহিলাকে ধর্ষণের চেষ্টা চালাল আবাসনেরই নিরাপত্তারক্ষী। পুলিশ ওই নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে।

মুম্বই, ২২ এপ্রিল : মুম্বইয়ের আন্ধেরি এলাকার অভিজাত আবাসনে ৫০ বছরের মহিলাকে ধর্ষণের চেষ্টা চালাল আবাসনেরই নিরাপত্তারক্ষী। পুলিশ ওই নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে।

ধৃতের নাম রাজা শেবু। পশ্চিমবঙ্গের বাসিন্দা। এই আবাসনে নিয়মিত নিরাপত্তারক্ষীর অনুপস্থিতে অস্থায়ী কর্মী হিসাবে কয়েকদিনের দায়িত্বে ছিল। বৃহস্পতিবার বিকেল ৫ টা নাগাগ মদ্যপ অবস্থায় কেবল টিভি অপারেটরকে সঙ্গে নিয়ে একটি ফ্ল্যাটে যায়।

মুম্বইয়ের অভিজাত আবাসনে ৫০ বছরের মহিলাকে ধর্ষণে বিফল হওয়ায় কুপিয়ে মারার চেষ্টা নিরাপত্তারক্ষীর

কেবল অপারেটক চলে গেলে শেবু দেখে ওই ফ্ল্যাটে বছর পঞ্চাশের মহিলা একাই রয়েছেন। শেবু ওই মহিলার সঙ্গে কথাবার্তা শুরু করেন। কথা বলতে বলতে আচমকা ওই মহিলাকে অনুচিতভাবে ছুঁতে শুরু করে। মহিলা চিৎকার করতে গেলে শেবু বলপ্রয়োগ করে ও তাঁকে ধর্ষণের চেষ্টা করে। ওই মহিলা প্রতিরোধের চেষ্টা করলে তাকে চর ঘুঁষি মারতে শুরু করে।

কিন্তু কোনওভাবেই মহিলার আওয়াজ বন্ধ করতে না পেরে হাতের সামনে থাকা একটি ছুরি তুলে নিয়ে মহিলার পেটে দুবার কোপ মারে শেবু। গলা টিপে মারার চেষ্টাও করে। শেবু জানত না বাড়িতে ওই মহিলার ৮৫ বছরের শাশুড়ি থাকতেন। আংশিকভাবে পঙ্গু হলেও এই একই তলায় অন্য ফ্ল্যাটে তাদের আত্মীয়কে কোনওমতে খবর দেন তিনি।

পাশের ফ্ল্যাট থেকে তারা দৌড়ে আসেন। একজন বয়স্ক ব্যক্তি সেবুকে ধরেও ফেলেছিলেন। কিন্তু তাকে মারধর করে পালিয়ে যেতে সফল হয় সেবু। কিন্তু আবাসনের কয়েকজন বাসিন্দা ধাওয়া করে শেবুকে ধরে ফেলে। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এলে শেবুকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশের তরফে জানানো হয়েছে ওই মহিলা আইসিইউতে ভর্তি রয়েছেন। তাঁর অন্ত্রে চোট লেগেছে। শেবুর বিরুদ্ধে ধর্ষণ, অপরাধের মানসিকতা নিয়ে অবৈধ প্রবেশ এবং খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+